Home » লক্ষ্য মরশুমের দ্বিতীয় ট্রফি, মোহনবাগানকে নিয়ে সতর্ক বিনো জর্জ

লক্ষ্য মরশুমের দ্বিতীয় ট্রফি, মোহনবাগানকে নিয়ে সতর্ক বিনো জর্জ

মরশুমের দ্বিতীয় ট্রফির লক্ষ্য নিয়েই শিল্ড ফাইনালে নামছে ইস্টবেঙ্গল। শুক্রবার সকালে যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে ঘণ্টাখানেক অনুশীলনে ডার্বির মহড়া সেরে নেয় অস্কার ব্রুঁজোর দল। ইস্টবেঙ্গলের প্রধান তাস হতে পারেন জাপানী স্ট্রাইকার হিরোশি। যদিও পুরো দল তৈরি আছে বলেই জানালেন অস্কারের সহকারী বিনো জর্জ।

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এখানে ১১ বনাম ১১ খেলা হবে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ, আমাদের বিশ্বাস ইস্টবেঙ্গল সেরা দল। তবে আমাদের প্রতিপক্ষ ভালো দল। আগামীকালের ম্যাচের আগে আমাদের কোনো চোট আঘাতের সমস্যা নেই। পুরো দল পাচ্ছি। আমাদের সব বিদেশি তৈরি আছেন। আমরা ফাইনালের জন্য সব রকম প্রস্তুতি রাখছি। পেনাল্টি অনুশীলন ও করে রাখছি।

শক্তির বিচারে এ বার দু’দল কাছাকাছি। দু’দলই পুরো শক্তি নিয়ে নামবে। চোট-আঘাত বা কার্ড সমস্যা তেমন নেই। দুই কোচের কৌশলের লড়াই জমিয়ে দিতে পারে ম্যাচ। মাঠে নেমে অবশ্য আসল কাজটা করতে হবে ফুটবলারদেরই। ফাইনালের আগের দিন সাংবাদিকদের সামনে আসেননি ইস্টবঙ্গল কোচ অস্কার ব্রুজো। তাঁর সহকারী বিনো জর্জ ৩০তম শিল্ড জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন। এই ম্যাচে ইস্টবেঙ্গলের চমক হতে পারে হিরোসি।

ইস্টবেঙ্গলের সহকারী কোচ আরও বলেন, “প্রতিপক্ষকে সম্মান করি। সবাই জানে মোহনবাগান ভারতের অন্যতম সেরা দল। প্রত্যেক বিভাগে দারুণ সব ফুটবলার রয়েছে। তবে ইস্টবেঙ্গলও সেরা দলগুলির মধ্যে একটি। আমরা জানি প্রতিযোগিতার গুরুত্ব কতখানি। ইতিমধ্যেই ২৯ বার এই ট্রফি জিতেছি। ৩০ বার এই ট্রফি জয়ের লক্ষ্যেই নামবে ইস্টবেঙ্গল। ফাইনালের আগে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখছি আমরা। পেনালটিও প্র্যাকটিস করেছে দল। চোট আঘাতের কোনও সমস্যা নেই। পুরো দলই পাচ্ছি। সবাই তৈরি রয়েছে।”

About Post Author