টাইবেকারে দুরন্ত জয়, শিল্ড ঘরে তুলল মোহনবাগান
আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। নির্ধারিত সময় , তারপর অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ১-১। এরপর টাইবেকারে ৫-৪গোলে জয় পেল সবুজ মেরুন ।
তবে প্রথমার্ধের ঝড় উঠল ৩০ মিনিটের পর থেকে ।৩১ মিনিটে বক্সের মধ্যে আনোয়ার ম্যাকলারেনকে ট্যাকেল করায় মোহনবাগানের দল পেনাল্টি পায়। কিন্তু গোলের সহজ সুযোগ নষ্ট করলেন কামিংস। পেনাল্টি মিস করলেন অজি তারকা। এর কয়েক মিনিটের মধ্যেই ঝড় তুললেন ইস্টবেঙ্গল। ৩৫ মিনিটের মহেশের পাস থেকে গোল করলেন হামিদ । এরপর একাই সহজ সুযোগ নষ্ট করলেন হামিদ।
তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই খেলার সমতা ফেরাল মোহনবাগান ।আইপুইয়ার দূরপাল্লা শট গোল লাইন ক্রস করে গেল। প্রথমার্ধ শেষ হলো ১-১ গোলে।
দ্বিতীয়ারদের শুরুতেই দুই কোচই পরিবর্তন করলেন। মোলিনা কামিংসকে তুলে নিয়ে নামালেন রবসনকে। অন্যদিকে, হামিদের পরিবর্তে লাল হলুদ কোচ নামালেন হিরোসিকে।
রশিদের দূরপাল্লার শর্ট একটুর জন্য বারের পাস দিয়ে বেরিয়ে গেল। একেবারে শেষ মিনিটে রবসনের হেড একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হল। নির্ধারিত ৯০ মিনিটে খেলা শেষ হলো এক এক গোলে এ ফলে খেলা গাড়লের অতিরিক্ত সময় কিন্তু অতিরিক্ত সময় প্রথমার্ধ কোন দলই গোল করতে পারল না মোহনবাগান কোচ নামালেন দিমিত্রি ও মনবীরকে। এই পর্বে মোহনবাগান বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হলেন। ১২০ মিনিট শেষে খেলা শেষ হল ১-১ গোলে। খেলা গড়াল টাইবেকারে,দেবজিতকে নামালেন লাল হলুদকে । টাইবেকারে লাল হলুদের হয়ে গোল করলেন মিগুয়েল, কেভিন, মহেশ। এরপর মিস করলেন জয় গুপ্ত।শেষ গোল করলেন হিরোসি,
মোহনবাগানের হয়ে গোল করলেন রবসন, মনবীর,লিস্টন, দিমিত্রি ও মেহতাব সিং। ৫-৪ গোলে জয় পেল মোহনবাগান।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে