অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৫০০তম আন্তজার্তিক ম্যাচে কিন্তু ১৪ বলে ৮ রান করেই হ্যাজেলউডের বলে আট হলেন রোহিত। অন্যদিকে ৮ বলে খেলে রানের খাতা খোলার আগে স্টার্কের বলে ফিরলেন কোহলি। ফলে দুই ব্যাটারই ব্যর্থ হলেন প্রত্যাবর্তনের ম্যাচে।
রোহিত-বিরাটের শেষ সিরিজ কিনা তা নিয়ে জল্পনাই চলেছে। এরইমধ্যে দুই তারকাই যেভাবে প্রথম ম্যাচে ব্যর্থ হলেন তাতে সেই তাদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল।
রো-কো’ ভক্তরা হয়তো আশায় বুক বেঁধে বসেছিলেন, মাঠে নেমেই সব প্রশ্নের জবাব দিয়ে দেবেন দুই মহানায়ক। যে নির্বাচক বা কোচ তাঁদের ফর্ম নিয়ে, তাঁদের যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, তাঁদের সপাটে জবাব দিয়ে দেবেন। কিন্তু ভাবনা আর বাস্তবের বিস্তর ফারাক।
বিরাট অবশ্য ম্যাচ শুরুর আগে বলেন, “আমার মনে হয় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক দিন হয়ে গিয়েছে। আমি কেবল আমার জীবনযাপন করছিলাম। অনেক বছর ধরে আমি খুব বেশি কিছু করতে পারিনি। আমার পরিবার ও বাচ্চাদের, সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছি। এটি একটি সুন্দর যাত্রা ছিল যা আমি উপভোগ করেছি।”


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?