Home » কালীপুজোর পরেই শিল্ড জয়ের সেলিব্রেশন বাগানে, জয় গুপ্তার প্রতিজ্ঞা

কালীপুজোর পরেই শিল্ড জয়ের সেলিব্রেশন বাগানে, জয় গুপ্তার প্রতিজ্ঞা

ঐতিহ্য মেনেই ট্রফি জয়ের পর মোহনবাগান ক্লাবে হবে  পতাকা উত্তোলন এবং শিল্ড জয়ের সেলিব্রেশন। কিন্তু সেটা হবে কালীপুজোর পর। দীপাবলির পরই শিল্ডের সেলিব্রেশনের পরিকল্পনা করেছেন বাগান কর্তারা।

শনিবারের ডার্বি জয়ের বাগানের দুই নায়ক বিশাল কাইথ ও আপুইয়া। পেলান্টি সেভ করার পর বিশাল বলছেন, গোল বাঁচাতেই হবে  এই লক্ষ্য নিয়েই নেমেছিলান। রোজই পেনাল্টি অনুশীলন করি। তারই হয়তো ফল পেয়েছি। অনেক সমর্থক এসেছিলেন আমাদের হয়ে গলা ফাটাতে। সমর্থকদের বিশ্বাসের দাম রাখতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি, আগামিদিনেও এভাবেই তাঁদের সমর্থন পাব।”

 

লাল হলুদ কোচ  অস্কার বলেন , “সিদ্ধান্তটা ভুল ছিল। আমি সাপোর্ট স্টাফের কথা শুনে দেবজিৎকে নামিয়েছিলাম। এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি। গিলকেই মাঠে রাখা উচিত ছিল। টাইব্রেকারে শট নেওয়া নিয়ে সিদ্ধান্ত প্লেয়ারদের উপর ছেড়েছিলাম। সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কে কে শট নিতে চায়। জয় আগ্রহ প্রকাশ করেছিল।”

গোল করতে পারেননি জয়। হারের পরে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, ‘পেনাল্টি মিস করার পুরো দায়িত্ব আমি নিচ্ছি। ইস্টবেঙ্গলের ইতিহাস ও আবেগকে মাথায় রেখে বুঝতে পারছি এটা কতটা কষ্টের। যা আমি ভাষায় বোঝাতে পারছি না। একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখছি, এই ব্যর্থতায় আমি হেরে যাব না। আরও পরিশ্রম করে, আরও দায়িত্ব দেখিয়ে ফিরে আসব। একটা ভুলের বদলে দশটা ট্রফি দিয়ে ক্ষতিপূরণ করব- এটা আমার প্রতিজ্ঞা ও লক্ষ্য।’

About Post Author