Home » রবীন্দ্র ও সুভাষ সরোবরে বন্ধ ছট পুজো, তৈরি বিকল্প ৩৯ ঘাট

রবীন্দ্র ও সুভাষ সরোবরে বন্ধ ছট পুজো, তৈরি বিকল্প ৩৯ ঘাট

রবীন্দ্র ও সুভাষ সরোবরে  এবারও ছট পুজোর কোনও অনুষ্ঠান হবে না। দুই সরোবরে প্রায় ৩০০ পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবেন দু’জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। সরোবরের চারপাশে কড়া নজরদারির পাশাপাশি প্রবেশপথে বিশেষ পুলিশবাহিনী থাকবে বলে জানা গিয়েছে।

জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে রবীন্দ্র ও সুভাষ সরোবরে গত ক’বছর ধরেই বন্ধ ছটপুজোর অনুষ্ঠান। তবে সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ২০২২–এ জোর করে সরোবরের ভিতরে ঢুকে পড়েছিলেন অনেকে। তেমন ঘটনা পরে আর না হলেও নজরদারিতে ফাঁক রাখতে নারাজ প্রশাসন।

অন্যদিকে, সরোবর দুটি বন্ধ থাকায় সাধারণ ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য তৈরি করা হয়েছে ৩৯টি অস্থায়ী ঘাট। সুভাষ সরোবর সংলগ্ন এলাকায় বিকল্প ঘাট নির্মাণের দায়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা। প্রতিটি ঘাটেই থাকবে পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী তাঁবু, বায়ো-টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

সরোবর দুটি বন্ধ থাকায় সাধারণ ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য তৈরি করা হয়েছে ৩৯টি অস্থায়ী ঘাট। সুভাষ সরোবর

সংলগ্ন এলাকায় বিকল্প ঘাট নির্মাণের দায়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা । প্রতিটি ঘাটেই থাকবে পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী তাঁবু, বায়ো-টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। পুজো শেষে পাঁচ ঘণ্টার মধ্যেই সমস্ত ঘাট পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে।

About Post Author