Home » ২০২১ সালের মিস ইউনিভার্স হনসরাজের ভিডিও দেখিয়ে মনিকা বিশ্বকর্মার অসত্য ভিডিও ভাইরাল

২০২১ সালের মিস ইউনিভার্স হনসরাজের ভিডিও দেখিয়ে মনিকা বিশ্বকর্মার অসত্য ভিডিও ভাইরাল

Oplus_131072

সময় কলকাতা, ২৫ অক্টোবর : ২০২১ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন ভারতের হনসরাজ কাউর সান্ধু। আর সেই ছবির লিংক দেখিয়ে আসন্ন ২০২৫ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন যিনি সেই মনিকা বিশ্বকর্মাকে এবারের মিস ইউনিভার্স খেতাব বিজয়িনী দেখানো হয়েছে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে। মনিকা বিশ্বকর্মা কে নিয়ে করা এই ভিডিওর সত্যতা নেই তা এককথায় বলাই যায়।

আরও পড়ুনঅশান্ত কালীপুজোর বারাসাত: পুলিশ-আয়োজক সংঘাত, আটক ক্লাব সদস্য

যোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে

আদতে,  মনিকা বিশ্বকর্মা কে নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভারতের বিজয়িনীকে দেখা যাচ্ছে তা পুরনো বলাই বাহুল্য। ভালো করে দেখলে সুস্পষ্ট হবে,হনসরাজ কাউর সান্ধু খেতাব জিতে কান্নায় ভেঙে পড়ছেন- আর সেই ছবিটি ২১ সালের। আর পাশাপাশি, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলা মনিকা বিশ্বকর্মার ভাগ্য নির্ধারিত হতে এখনও দেরি। এই প্রতিযোগিতা হওয়ার কথা এবছর ২১ নভেম্বর। থাইল্যান্ডে এই প্রতিযোগিতা হওয়ার কথা। স্বাভাবিক ভাবেই এখনও এই প্রতিযোগিতার ফল সামনে আসে নি। ভারতবাসী আশা করতেই পারেন যে,আবার মিস ইউনিভার্স হয়ে দেশের নাম উজ্জ্বল করছেন  রাজস্থানের মেয়ে  মনিকা বিশ্বকর্মা। তবে তা অদূর ভবিষ্যতের প্রশ্ন। সেদিনের এখনও দেরি আছে। ততক্ষন প্রতীক্ষার পালা। ভাইরাল হওয়া ভিডিও বাস্তবে মনিকাকে চ্যাম্পিয়ন করে মিস ইউনিভার্স করে তুলতে পারছে না।।

মনিকা বিশ্বকর্মা   #মনিকা বিশ্বকর্মা

আরও পড়ুনপুলিশি অতিতৎপরতায় সংকটনাশিনী কালীপুজোয় কি সংকটে বারাসাতের পুজো সংস্কৃতি ও জনজীবন?

About Post Author