Home » অপর্ণা সেন : আশিতে এসেও ষোলোর মৃন্ময়ী

অপর্ণা সেন : আশিতে এসেও ষোলোর মৃন্ময়ী

Oplus_131072

সময় কলকাতা, ২৫ অক্টোবর : বয়স আর সময় এগোতে থাকে। থমকে থাকে আর কোথায়? ষাট বছর বয়সে সরকারি কর্মজীবন অবসর নেওয়ার পালা। জরা ক্রমশ গ্রাস করতে থাকে। আশি বছর হওয়ার পরে যারা বেঁচে থাকেন তাঁরা বলেন আশিতে আসিও না। আশিতে আসিও না বাংলার একটি কালজয়ী চলচ্চিত্র যেখানে আশির জরা ও বার্ধক্য কাটাতে এক আশ্চর্য পুকুরে ডুব দিতে যান বৃদ্ধরা। পুনর্যৌবন  লাভের বাসনা তাদের। আবার কর্মক্ষম হতে চাওয়ার কাহিনী আশিতে আসিও না ঘিরে। আশিতে আসিও না কথাটি একেবারেই খাটে না বাংলা চলচ্চিত্রের এভার গ্রীন নায়িকা ও পরিচালিকা অপর্ণা সেনের ক্ষেত্রে। আশিতে আসিও না চলচ্চিত্রের সেই আশ্চর্য পুকুরের জলে কবেই ডুব দিয়েছেন তিনি।রূপসাগরের জল আজও তাঁর সারা অঙ্গ ঘিরে, কর্ম তৎপরতা ঘিরে।  অপর্ণা সেন শনিবার আশি পূর্ণ করে ফেললেন। ৮১ তে পা দিলেন তিনি।

আরও পড়ুনযোগীরাজ্যে একের পর এক খুন হচ্ছেন সাংবাদিক, এবার খুন প্রয়াগরাজে

চলচ্চিত্র জগতে মাত্র ১৬ বছর বয়সে এসেছিলেন অপর্ণা সেন।  ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সত্যজিৎ রায়ের তিন কন্যায়  প্রথমবার দেখা গিয়েছিল অপর্না সেনকে। সমাপ্তি গল্পের মৃন্ময়ী দর্শকদের মুগ্ধতা দিয়েছিল, গত ৬৪ বছর ধরে সেই মুগ্ধতা কাটেনি। বাংলা ও হিন্দি সিনেমার কত বিভিন্ন চরিত্রে নায়িকা হয়ে  অপর্ণা সেন  দেখা দিয়েছেন। সত্যজিৎ রায় জনঅরণ্য বা পিকু ও মৃণাল সেনের আকাশকুসুমের চলচ্চিত্রের পাশাপাশি মেমসাহেব বা বসন্ত বিলাপের মত সফল বাণিজ্যক ছবিতেও দেখা গিয়েছে। ১৯৮১ সাল থেকে পরিচালক হিসাবে তাঁর পথ চলা শুরু হয়। বিগত ৪৪ বছর ধরে তিনি ভারতীয় চলচ্চিত্রের পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। বলা হয় তার চলচ্চিত্রে পরিচালক তপন সিনহার প্রভাব অপরিসীম। অপর্ণা সেন থারটি সিক্স চৌরঙ্গী লেন দিয়ে পরিচালক হিসেবে তার যাত্রা শুরু করেছিলেন যার চল্লিশ বছর পরে রেপিস্ট চলচ্চিত্রে ও রেখেছেন অনন্যতার এক নতুন মাত্রা। পথ চলছেন তিনি উদার ভাবনায়, মুক্তমনে যার দিশা নি চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে রেখেছেন।৮০ বছর বয়সেও এই নিরলস সাধনায় অপর্ণা সেন তাই যেন রয়ে গিয়েছেন ১৬ বছরের মৃন্ময়ী।।

অপর্ণা সেন #অপর্ণা সেন:#অপর্ণাসেন

আরও পড়ুন ২০২১ সালের মিস ইউনিভার্স হনসরাজের ভিডিও দেখিয়ে মনিকা বিশ্বকর্মার অসত্য ভিডিও ভাইরাল

About Post Author