সময় কলকাতা ডেস্ক, ২৭ নভেম্বর : একঝাঁক বদলি ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল। শশাঙ্ক শেঠি (IAS: 2010: WB) এবার উত্তর ২৪ পরগনার জেলা শাসক হয়ে আসছেন।
উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক শশাঙ্ক শেঠি ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। শশাঙ্ক শেঠিকে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBHIDCO) ম্যানেজিং ডিরেক্টরের ভূমিকায় স্থানান্তর করা হয় গত বছরের শেষ দিকে। তিনি নদীয়া এবং দার্জিলিং এর মত জেলায় জেলাশাসকের দায়িত্ব পালন করে এসেছেন।তাঁর জায়গা নিচ্ছেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। মালদা,কোচবিহারের জেলা শাসকেরও পদের পরিবর্তন ঘটছে। কোচবিহারের পুলিশ সুপার বদলির পরে এবার ঘটল জেলা শাসকের রদবদল।অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলা শাসক হিসেবে থাকা শরৎ কুমার দ্বিবেদী হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে স্থানান্তরিত হয়েছেন।।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি