সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর: বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহ। পরপুরুষের সঙ্গে সম্পর্ক, আর সেই সম্পর্ক নিয়ে চরম সন্দেহ, হাতেনাতে সম্পর্কের আংশিক প্রমাণ পাওয়া মাত্রই খুন। নাগপুরের পঞ্চশীল এলাকায় ২৩ বছর বয়সী রিলমেকার রিঙ্কি প্রধান তার স্বামী কিশোর প্রধানের হাতে খুন হয়ে যায়। রবিবার বেলচা দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে স্বামী যা প্রাণঘাতী হয়ে যায়।
জানা গিয়েছে করণ নামে জনৈক যুবকের সঙ্গে রিঙ্কির বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে কিশোরের এই সন্দেহের জেরে কিছুদিন ধরেই অশান্তি চলছিল। রবিবার মোবাইলে স্ত্রীকে কথা বলতে দেখে কিশোর। হাতের সামনেই ছিল লোহার বেলচা। যা দিয়ে আঘাত হানে রিঙ্কির মাথায়। তাকে লতা মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায় নি। জানা গিয়েছে রিঙ্কি প্রধানের সামাজিক মাধ্যমে সহস্রাধিক ফলোয়ার ছিল।


More Stories
পর্তুগালকে আটকে দেওয়া কঙ্গোতে নরমাংস ভক্ষণের প্রথা চালু ছিল!
উত্তর সিকিমের শিক্ষার্থীদের পাশে ভারতীয় সেনা
ছাত্র শাসন মামলায় শিক্ষকের জামিন, আদালতের যুগান্তকারী বার্তা