Home » বিহারের থেকে পশ্চিমবঙ্গর শেখা উচিত, উত্তরবঙ্গে তৃণমূলের খাতা খুলবে না : শমীক ভট্টাচার্য

বিহারের থেকে পশ্চিমবঙ্গর শেখা উচিত, উত্তরবঙ্গে তৃণমূলের খাতা খুলবে না : শমীক ভট্টাচার্য

Oplus_131072

সানী রায়, সময় কলকাতা : ” যে বিহারে একসময় অপহরণ, হত্যা একটা নিত্ত নৈমিত্তিক বিষয় ছিল সেই বিহারে হাই ভোল্টেজ ভোটে রক্তপাত নেই, বুথ দখল নেই। বিহারের থেকে পশ্চিমবঙ্গর শেখা উচিত যে আমরা কোথায় নিজেদের রাজ্যকে পৌঁছে দিয়েছি “- শিলিগুড়িতে সাংবাদিকদের সামনে বক্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। তৃণমূলের রাজনৈতিক ‘দেউলিয়াপনা’র  অভিযোগ বরাবরই করে থাকে বঙ্গ বিজেপি নেতৃত্ব। বুথ দখলের বুলি আউড়ে যেতে দেখা গেছে বিভিন্ন নেতাকে বিভিন্ন সময়। কিন্তু ভোটের ছমাস আগে সম্ভবত বুথ দখলের অভিযোগ তুলে রাজ্যের ও জাতির অধঃপতনের কথা যেমন আগে সম্ভবত বঙ্গে কোনও বিজেপি রাজ্য সভাপতি বলেননি তেমনই বিহার থেকে জাতিকে শিক্ষা নেওয়ার পরামর্শ কেউ দেননি। শমীক ভট্টাচার্য দিলেন,তিনি বললেন বিহার থেকে বাঙালিদের শিখতে হবে। তিনি বললেন, তৃণমূলের হতাশা রয়েছে।তাই তারা বিজেপি নেতাকর্মীদের পাকড়াও করছে। আগামী ভোটে এসআইআরের প্রভাবের ইঙ্গিত রেখে তিনি আরও বলেন, ভুতুড়ে ভোটার, ডবল-ট্রিপল এন্ট্রি ভোটার, অনুপ্রবেশকারীও রোহিঙ্গাদের জোরে তৃণমূল ক্ষমতায় আসবে মনে করছে। তাঁর অভিযোগ, নমশূদ্র বা রাজবংশীদের  বিভক্ত করার চেষ্টা করছে তৃণমূল এবং উত্তরবঙ্গের মানুষ তার জবাব দেবেন।শমীক ভট্টাচার্য এও দাবি করেন , তৃণমূল চলে যাচ্ছে – তৃণমূল চলে যাবে। তিনি দাবি করেছেন উত্তরবঙ্গে তৃণমূলের খাতা খুলবে না।

 

About Post Author