সময় কলকাতা, ২২ নভেম্বর: আরও একবার সপ্তাহের শেষভাগে বিধ্বংসী আগুন লাগল। এবার বিধ্বংসী আগুনে ছারখার হয়ে গেল কাপড়ের সেলাই মেশিনের একটি বড় দোকান। ঘটনাটি ঘটেছে মেটিয়াবুরুজ এলাকায়। রাজা বাগান থানার কারবালা মোড়ের বড় দোকানটিতে আগুন লাগা মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। স্থানীয় মানুষ দেখতে পেয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তাঁদের চেষ্টা ফলপ্রসু হয়নি। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়, আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানটি সম্পূর্ণভাবে ভস্মভূত হয়ে যায়। কেন আগুন লাগলো তা নিয়ে নিশ্চিত নন স্থানীয় বাসিন্দারা তবে দোকানটির মধ্যে দাহ্য বা দহন সহায়ক বস্তু মজুত ছিল বলে দ্রুত আগুনের লেলিহান শিখা দোকানটিকে গ্রাস করেছে বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে।।
মেটিয়াবুরুজের রাজাবাগানে বিধ্বংসী আগুন
Oplus_131072


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রর উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ ৫