Home » সোদপুরের অভিজ্ঞান ঝড় : মুম্বাইয়ের বাঙালি ছেলের ব্যাটে কাঁপছে এশিয়া

সোদপুরের অভিজ্ঞান ঝড় : মুম্বাইয়ের বাঙালি ছেলের ব্যাটে কাঁপছে এশিয়া

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর : নাম অভিজ্ঞান কুন্ডু। উইকেটকিপার ব্যাটসম্যান। মুম্বাইয়ে থেকে ক্রিকেট জীবনে নজরে পড়লেও এবং ভারতের বয়সভিত্তিক দলে জায়গা করে নিলেও  আদতে উত্তর ২৪ পরগনার  সোদপুরের ছেলে অভিজ্ঞান। মঙ্গলবার সোদপুরের অভিজ্ঞান ঝড় উঠল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে।  মালয়েশিয়ার বিপক্ষে ১২৫ বলে অপরাজিত ২০৯ রান করে তাক লাগিয়ে দিলেন তরুণ অভিজ্ঞান। এবারের এশিয়া কাপে বৈভবের ১৭১ আর পাকিস্তানের মিনহাজের ১৭৭ রানকে পেছনে ফেলে দিলেন অভিজ্ঞান। এদিন বৈভব সূর্যবংশীর ২৬ বলে ৫০ রানের দাপট থামতেই ক্রিজে এসে চার ও ছয়ের ফুলঝুরিতে মাতিয়ে দিলেন দুবাই। অভিজ্ঞানের ব্যাটিং ও দীপেশ দেবেন্দ্রনের ২২ রানে ৫ উইকেটের সুবাদে গ্রুপ লিগের শেষ খেলায় মালয়েশিয়াকে ভারত হারালো ৩১৫ রানে। ভারতের ৭ উইকেটে ৪০৮ রানের জবাবে মালয়েশিয়া গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। এবারের আন্ডার নাইনটিন এশিয়া কাপে এ নিয়ে ভারতের টানা তৃতীয় জয়। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা অথবা বাংলাদেশ।।

About Post Author