সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বর : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ ভেস্তে গেল ঘন কুয়াশায়। চতুর্থ ম্যাচ বাতিল হওয়ায় নিশ্চিত হয়ে গেল যে, আর যাই হোক দক্ষিণ আফ্রিকা এই সিরিজ জয় করতে পারবে না।
কুয়াশায় খেলা পন্ড -ভারতের ক্রিকেট মাঠে এরকম ঘটনা কার্যত নজিরবিহীন। বুধবার রাতে, আম্পায়াররা মাঠে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও ঘন কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে শেষ পর্যন্ত ম্যাচকে বাতিল বলে ঘোষণা করা হয়। এই ম্যাচ বাতিল হয়ে যাওয়ার ফলে সিরিজের ফল একই জায়গায় থাকল- ভারত এগিয়ে থাকল ২-১ ব্যবধানে। অর্থাৎ টেস্ট সিরিজ হারলেও একদিনের সিরিজ জেতার পরে, টি-টোয়েন্টি সিরিজে ভারত হারছে না এটুকু নিশ্চিত। তবুও সিরিজের ফলাফল কি দাঁড়ায় তা জানার জন্য অপেক্ষা করতে হবে পঞ্চম ম্যাচ পর্যন্ত।।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই