সানি রায়,সময় কলকাতা, ১৭ ডিসেম্বর :হাতির হানা নতুন নয় জনপদে। বিষয়টি যখন রুটিন হয়ে ওঠে তখন লোকালয়ে বাঁচাও বাঁচাও রব উঠতে বাধ্য। অন্যদিকে, কোনওদিন বন্যপ্রাণীর অনায়াস বিচরণ দেখা যায় নি সেখানে হাতির আনাগোনা দেখা দিলে আতঙ্ক ছড়ায়। লোকালয়ে হাতির হানায় এখন চরম আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকায়। তবে হাতি দেখা যেতেই বেলাকোবায় আতঙ্ক কিঞ্চিৎ বেশি মাত্রায় ছড়িয়েছে, কারণ এখানের বিরাট জনবসতি এবং সাম্প্রতিক অতীতে বন্যপ্রাণী হানা না দেওয়ার ইতিহাস। স্বাভাবিকভাবেই বাসিন্দারা প্রমাদ গুনছেন। হাতির হানায় আতঙ্কে বেলাকোবা ।
জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা অঞ্চলের খলকপাড়া ও সিপাহীপাড়া এলাকায় বুধবার সকাল প্রায় সাতটা নাগাদ আচমকাই লোকালয়ে ঢুকে পড়ে দুটি হাতি। হাতির উপস্থিতির খবর চাউর হতেই এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনধর্ষণকাণ্ডের পরে এবার মাদকপাচারে ধৃত সিভিক ভলেন্টিয়ার
স্থানীয়রা জানিয়েছেন, হাতি দুটিকে লোকালয়ে ঘোরাফেরা করতে দেখে অনেকেই ঘরবন্দি হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে দ্রুত বেলাকোবা রেঞ্জের বনদপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বেলাকোবা রেঞ্জার-সহ বনকর্মীরা। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনও।
এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বন্যপ্রাণীর তেমন কোনও আতঙ্ক ছিল না। বেশ কয়েক বছর আগে একবার চিতাবাঘের দেখা মিললেও হাতির উপস্থিতি এই প্রথম। গ্রামে বহু মানুষের বসবাস থাকায় যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা।
বর্তমানে বনদপ্তরের পক্ষ থেকে হাতি দুটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। কবে নাগাদ হাতিগুলো এলাকা ছাড়বে, সেই দিকেই উদ্বিগ্ন চোখে তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষজন।
হাতির হানায় আতঙ্কে বেলাকোবা #হাতি# বেলাকোবা
আরও পড়ুনউত্তরবঙ্গে আবার হাতির মৃত্যু রেলের ধাক্কায়


More Stories
ওঝার মারে রোগীর মৃত্যু, গ্রেফতার ২
সাষ্টাঙ্গে নত হয়ে ক্ষমাস্বীকার, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্ট করার জন্য শাস্তিবিধান!
জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি