Home » প্রেমিকা দখলের মরণপণ লড়াই, বাঘা সংঘর্ষে চিতার মৃত্যু

প্রেমিকা দখলের মরণপণ লড়াই, বাঘা সংঘর্ষে চিতার মৃত্যু

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা ডেস্ক : প্রেমিকা দখলের মরণপণ লড়াই । বাঘা সংঘর্ষে চরম পরিণতি পর্যন্ত রেয়াত নেই। অরণ্যের রাজত্বে  দুই চিতাবাঘের লড়াইয়ে মৃত্যু হল এক চিতাবাঘের। উত্তরবঙ্গের ঘটনা।

সঙ্গিনী দখলকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে গুরুতর জখম এক পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের মৃত্যু হল। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তুড়িবাড়ি এলাকায় পিএইচইর জলাধারের পাশে খোলা মাঠে চিতাবাঘটিকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারপরই বন দফতরকে খবর দেওয়া হয়। এনিয়ে বৈকুণ্ঠপুর বন বিভাগের ভারপ্রাপ্ত ডিএফও বিকাশ ভি বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকা ও সঙ্গিনী দখলকে কেন্দ্র করে দুই প্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘের মধ্যে সংঘর্ষহয়েছে। যার জেরে এই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

জঙ্গলের রাজত্বে সঙ্গিনীর জন্য পুরুষ বাঘদের লড়াই অভিনব নয়। কোন একটি অঞ্চলে একাধিক বাগিনী থাকলেও অন্য বাঘ সেই অঞ্চলে প্রবেশ করলেই এলাকায় ও বাঘিনীর উপরে অধিকার কায়েম করতে বাঘেদের মধ্যে হামেশাই লড়াই হয়। জয়ী বাঘ  লড়াই শেষে এলাকায় আধিপত্য বিস্তার করে। পরাজিত ব্যাঘ্রকে এলাকা ছেড়ে চলে যেতে হয়। এই লড়াইয়ের পরিণতিতে পরাজিত বাঘের অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়। সঙ্গিনীর উপরে অধিকার কায়েম করে বিজয়ী বাঘ। শার্দুল গোষ্ঠীর মধ্যে এমনটাই হয়, প্রজনন ঋতুতে এই সংঘর্ষ বাড়ে বলেই বন্যপ্রাণ বিশেষজ্ঞদের বক্তব্য। চিতাবাঘদের এলাকায় একই রীতি চলে আসছে।

জানা গিয়েছে, এদিন বন দপ্তরের তারঘেরা রেঞ্জ অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার করে তারঘেরার জঙ্গলে নিয়ে গিয়েছেন। সেখানেই মৃত চিতাবাঘটির ময়নাতদন্ত করা হবে। তারঘেরার রেঞ্জ অফিসার স্বপনকুমার রায় বলেন, ‘প্রাপ্তবয়স্ক মৃত পুরুষ চিতাবাঘটির বয়স আনুমানিক দশ বছর হবে। মৃত বাঘের শরীরে দাঁত ও নখের আঁচড়ের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।।

আরও পড়ুন ডুয়ার্সে চা বাগানে চিতা বাঘের হানায় আহত ৪; ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

প্রেমিকা দখলের মরণপণ লড়াই #চিতা #চিতাবাঘ

About Post Author