Home » হাদির মৃত্যু : বাংলাদেশ অগ্নিগর্ভ, ভাঙচুর-অগ্নিসংযোগ সংবাদপত্রের কার্যালয়ে, জাতির উদ্দেশ্যে বার্তা ইউনুসের

হাদির মৃত্যু : বাংলাদেশ অগ্নিগর্ভ, ভাঙচুর-অগ্নিসংযোগ সংবাদপত্রের কার্যালয়ে, জাতির উদ্দেশ্যে বার্তা ইউনুসের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বর : ২০২৪ সালের জুলাই বিপ্লবের পরে আবার অশান্ত বাংলাদেশ। ভারত বিরোধী  ছাত্রনেতা হাদির মৃত্যুর পরে আগুন জ্বলছে বাংলাদেশে। ভারত বিরোধিতার সুর ও চড়ছে। দুদিন আগেই ভারতীয় হাই কমিশনের অফিস ঘেরাও হওয়ার সময় বাংলাদেশের ক্রমবর্ধমান উত্তেজনার আঁচ পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার হাদির মৃত্যু সংবাদ ঘোষিত হওয়ার পরেই নতুন করে অগ্নিগর্ভ বাংলাদেশ।  ভাঙচুর-অগ্নিসংযোগ সংবাদপত্রের কার্যালয়ে । ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দুটি প্রথম সারির সংবাদপত্রের কার্যালয়ে। পাশাপাশি, শান্ত থাকার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে বার্তা প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের।

শরীফ ওসমান হাদির মৃত্যুর পর শুক্রবার ভোরে সারা বাংলাদেশে হিংসা বিরাট মাত্রায় ছড়িয়ে পড়ে, প্রবল বিক্ষোভ, মিডিয়া অফিসে হামলা এবং রাস্তার সংঘর্ষ সামনে এসেছে। ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে বিক্ষোভকারীরা চট্টগ্রামে ভারতীয় দফতরে পাথর নিক্ষেপ করেছে বলেই সূত্রের খবর। পাথর নিক্ষিপ্ত হয় সহকারি হাইকমিশনারের বাড়ি লক্ষ্য করেও। যাবতীয় ভারত বিরোধিতা  হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই শুরু হয়েছিল।

বিদ্রোহের ছাত্র বিক্ষোভ গোষ্ঠী ইনকিলাব মঞ্চের একজন সিনিয়র নেতা হাদি, ঢাকায় আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারের সময় গুলিবিদ্ধ হন। সে সময় বাংলাদেশ জুড়ে গণমাধ্যমের একটি অংশে এবং সামাজিক প্রচার মাধ্যমে বার্তা রটে যায়, হাদির আততায়ীরা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

এই সপ্তাহের শুরুতে, অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল যে তারা হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে সিঙ্গাপুরে নিয়ে যাবে এবং হাদিকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। ছ’দিন ধরে সেখানে চিকিৎসা চলে।বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে, হাদির মৃত্যু হয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন, সংযমের আহ্বান জানিয়েছেন।

হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউনুস বলেন, “আজ, আমি খুবই হৃদয়বিদারক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। জুলাই বিদ্রোহের নির্ভীক ফ্রন্টলাইন যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মধ্যে নেই।”

একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রধান উপদেষ্টা হাদির মৃত্যুর পেছনে  দায়ী  ব্যক্তিদের ধরার জন্য অঙ্গীকারের কথা এদিন জানিয়েছেন। আমি আন্তরিকভাবে সমস্ত নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি – আপনার ধৈর্য এবং সংযম বজায় রাখুন, ” ইউনুস এমনটাই বলেছেন। তিনি আরও বলেছেন, এই হত্যার প্রচেষ্টায় জনগণের ক্ষোভ বেড়েছে।

শুক্রবার বাংলাদেশের অগ্নিগর্ভ আবহে দুটি প্রথম সারির সংবাদপত্রের অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হাদির হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণের ক্ষোভের মধ্যে, বিক্ষোভকারীরা দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, ঘটনাটি ঢাকার কিছু নেতৃস্থানীয় সংবাদপত্র এবং সামাজিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

সাংবাদিক, সংবাদ মাধ্যমের কর্মী  এবং সেখানে থাকা অন্যান্যরাও সোশ্যাল মিডিয়ায় আগুনের বিষয়টি তুলে ধরে জনসাধারণকে হিংসা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।।

ভাঙচুর-অগ্নিসংযোগ সংবাদপত্রের কার্যালয়ে #বাংলাদেশ

About Post Author