চুমকি সুত্রধর,সময় কলকাতা,৩ জানুয়ারি : অবশেষে ভেনেজুয়েলায় মার্কিন হানা । সব আশঙ্কা সত্যি করে শনিবার ভোররাতেই ভেনেজুয়েলায় হামলা চালায় আমেরিকা। অতঃপর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র অনুযায়ী, মাদুরো বেঁচে আছেন কি না -ওয়াশিংটনের কাছে তার প্রমাণ চেয়েছে ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার অভিযোগ করেছেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আসলে মাদক কারবারিদের সর্দার। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, এই অভিযানের পর মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, এ অভিযান যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালনা করা হয়েছে। প্রাথমিক এক বিবৃতিতে মাদুরো এটিকে ‘অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন’ বলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেন। কারাকাসে যেসব জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমানঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উভয় স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই। শহরের ওপর দিয়ে বিমান উড়ছে বলে অনিশ্চিত খবর পাওয়া গেছে। দেশটির নাগরিকেরা শুক্রবার রাত থেকেই নিজেদের গৃহবন্দি করে ফেলেছেন। শুক্রবার রাতে শুরু হয় বিমান হানার প্রস্তুতি। বিকট শব্দ করে একাধিক যুদ্ধ বিমান দেশটির আকাশেউড়তে দেখা যায়।কয়েক ঘন্টা পর ভেনেজুয়েলার আকাশে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সবমিলিয়ে, ভেনেজুয়েলায় দেখা দেয় অচলাবস্থা।।
আরও পড়ুনআমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
ভেনেজুয়েলায় মার্কিন হানা #ভেনেজুয়েলা


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র