Home » আবার বিরাট পরাক্রম, চার উইকেটে জিতল ভারত

আবার বিরাট পরাক্রম, চার উইকেটে জিতল ভারত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১২জানুয়ারি : টাইগার আভি জিন্দা হ্যায়, আবার বিরাট পরাক্রম।  বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পুরনো ধার যেন আবার ফিরে এসেছে।  তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ডের ৩০১ রানের টার্গেট তাড়া করে চার উইকেটে জিতল প্রধানত  বিরাট কোহলির পরাক্রমে। রোহিত, গিল, শ্রেয়স, রাহুল প্রত্যেকেই কার্যকরী ইনিংস খেলে গেলেন তবুও বিরাটের ৯৩ রান ছিল উইনিং ফ্যাক্টর। অস্ট্রেলিয়া সিরিজে যেখানে তিনি শেষ করেছিলেন, সেখান থেকে শুরু করলেন বরোদা ক্রিকেট এসোসিয়েশনের মাঠে । তবুও ফিরে যাওয়ার পরে দ্রুত তিনটি উইকেট পড়ে যাওয়ায় ম্যাচে ফিরেছিল কিউই বাহিনী। তবে কে এল রাহুল ম্যাচ জিতিয়ে ফেরেন হর্ষিত ও আহত ওয়াশিংটন সুন্দর কে নিয়ে। তবে এদিন বোলিংয়ে ভারতের হয়ে নজর কাড়তে পারেননি কেউ। বরং নিউজিল্যান্ডের দীর্ঘদেহী ফাস্ট বোলার জেমিশন দাপুটে বোলিং করলেন। অধিনায়ক শুভমান গিল দীর্ঘদিন পরে রান পেলেন যা স্বস্তি দেবে গৌতম গম্ভীর ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।।

About Post Author