Home » সামাজিক কাজের স্বীকৃতি : মুখ্যমন্ত্রীর উপহার নিয়ে রাজা বৈদ্যর বাড়িতে সাংসদ

সামাজিক কাজের স্বীকৃতি : মুখ্যমন্ত্রীর উপহার নিয়ে রাজা বৈদ্যর বাড়িতে সাংসদ

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা, ১৭ জানুয়ারি :স্বীকৃতি সামাজিক অবদানের । দীর্ঘদিন ধরে সামাজিক কাজে যুক্ত থেকেছেন রাজা বৈদ্য। এবার মিলেছে তার অনন্য স্বীকৃতি।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া আজ উপস্থিত হলেন সমাজসেবক রাজা বৈদ্যর বাড়িতে। তাঁর হাতে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার। কোচবিহার শহরের  ১ নং ওয়ার্ডের তাঁর বাড়িতে পৌঁছে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া  মুখ্যমন্ত্রীর পাঠানোর চিঠি এবং উপহার দিয়ে তাঁকে সম্মান তুলে দিলেন।

রাজা বৈদ্য তুলে ধরেছেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কর্মকাণ্ড। তিনি জানিয়েছেন, ” রাজ্যের বিভিন্ন জেলায় আমরা রক্ত নিয়ে কাজ করি। এখন পর্যন্ত এই ১২-১৩ বছরের প্রায় ৩২ -৩৩ হাজার রক্ত মানুষকে প্রদান করতে পেরেছি। প্রতিদিন প্রতিনিয়ত মানুষকে আমরা রক্ত দিয়ে সহযোগিতা করি। প্রত্যেক মাসে ৬ থেকে ৭ টি রক্তদান শিবির আমরা করে থাকি । আমরা তৈরি করেছি ডোনার ডাটা ব্যাংক,, যার মাধ্যমে আমরা মুমূর্ষ রোগীদের প্রাণ বাঁচিয়ে থাকি। বাৎসরিক বিভিন্ন জেলায় জেলায় আমরা রক্তিম বাইক যাত্রা করে থাকি। আমাদের রয়েছে বিডিও পাঠশালা, ফুড এটিএম পরিষেবা, এছাড়াও সমাজ সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আমরা করে থাকি। কিছুদিন আগেই আমরা ডুয়ার্সের সান্ধ্যকালীন রক্তদান শিবির করে ডুয়ার্স উৎসব কমিটির সম্মাননাও পেয়েছি।”

রাজা বৈদ্য আরও জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া  সম্মান তাঁদের ভবিষ্যতে সামাজিক কাজ করতে অনেকটাই অনুপ্রেরণা যোগাবে।তিনি  সাংসদ ও মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে ভোলেন নি।

এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া জানিয়েছেন,সামাজিক কাজের নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার ও সম্মাননা তুলে দেওয়া হয়েছে রাজা বৈদ্যর হাতে। রাজা উত্তর সামাজিক কর্মখণ্ডের আরও সাফল্য কামনা করেছেন সাংসদ।।

About Post Author