সময় কলকাতা ডেস্ক, ২২ জানুয়ারি : বৃহস্পতিবার দুপুরের আগেই মধ্যমগ্রামে বাদুর আকাশ কালো হয়ে গিয়েছে লাল আগুনের ছটায়। রংয়ের কারখানার গুদাম থেকে আগুন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে।
মধ্যমগ্রামের বাদুতে এবারের আগুন নতুন করে স্থানীয় বাসিন্দাদের মনে ভীতির সঞ্চার করেছে। প্রসঙ্গত, মধ্যমগ্রামের বাদুর রঙের গোডাউনে আগুন দু’বছর আগেও একইভাবে গোডাউনে লেগেছিল। একই জায়গায় আগুন স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আতঙ্ক ধরিয়েছে। এবারের আগুনও বিধ্বংসী। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া গ্রাস করছে বিস্তীর্ণ এলাকাকে। আপাতত হতাহতের খবর না থাকলেও ভেতরে কোন কর্মী থেকে গিয়েছে কিনা তা সুস্পষ্ট নয়। আগুনের কারনও এখনও স্পষ্ট নয়।স্থানীয় মানুষ প্রথমে আগুন নেভাতে উদ্যোগী হয়। পরে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য সচেষ্ট হয় , আরও ইঞ্জিন আসতে পারে বলেই সূত্রের খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি