সময় কলকাতা ডেস্ক, ২৩ জানুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপ আর দূরে নেই। বিশ্বকাপের আগে ভারত ও নিউজিল্যান্ড মহড়ায় রত। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে জিতে ভারত এগিয়ে গিয়েছে। শুক্রবার রায়পুরে দ্বিতীয় ম্যাচে দুদলের কাছে আলাদা আলাদা লক্ষ্য। সিরিজে জয় মনোবল বাড়াবে তাই এম্যাচ জিতলে ভারত লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবে। ভারত নিশ্চিত হতে চায়, প্রত্যাঘাত আনতে চায় নিউজিল্যান্ড। এখন দেখার দ্বিতীয় ম্যাচে শেষ হাসি কে হাসে। রাতের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস নেই। উল্লেখ্য, এবারের ম্যাচ এখানে আয়োজিত হতে চলা দ্বিতীয় টি টোয়েন্টি। ২০২৩ সালের ১ ডিসেম্বর এই মাঠে স্পিনাররা দাপট দেখিয়েছিলেন। ১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোইএর জোড়া ফলায় নাস্তানাবুদ হয়েছিল অজিরা। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন অক্ষর। দুদিন আগে চোট পেয়েছিলেন অক্ষর। তবে জানা গিয়েছে অক্ষরের খেলার সম্ভাবনা রয়েছে শুক্রবার। অন্যদিকে, ভারতীয় ব্যাটাররা সফল হলেও রান পান নি সঞ্জু স্যামসন ও ঈশান কিষান। নজর থাকবে তাঁদের দিকেও। তাছাড়া রানে ফিরছেন অধিনায়ক সূর্য।এখন দেখার শুক্রবার কে কিভাবে নিজেদের তুলে ধরেন!
ভারত নিশ্চিত হতে চায়, প্রত্যাঘাত আনতে চায় নিউজিল্যান্ড


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই