পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা, ২৯ জানুয়ারি : ভারত নিরাপদ নয় জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসছে না বাংলাদেশ। কিন্তু এরকম দাবি জানানোর নৈতিক অধিকার কি বাংলাদেশের আছে? বাংলাদেশ কি ভারতের চেয়ে নিরাপদ? বিশ্ব নিরাপত্তা সূচক কি বলছে? নাকি বাংলাদেশের কেউ এসে ভারতে আক্রান্ত হয়েছেন? উভয় ক্ষেত্রেই উত্তর হল- ভারত বাংলাদেশের চেয়ে নিরাপদ। বিশ্বের একাধিক বিভিন্ন নিরাপত্তা সূচকে বাংলাদেশের স্থান ভারতের অনেক নিচে। বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো ব্যক্তিত্বকে ভারতে এসে আক্রান্ত হতে হয়েছে এরকম নজিরও নেই। বিশ্বের যে নিরাপত্তা সূচক অধিক বিশ্বাসযোগ্য বলে ধরা হয় সেই নামবিও সেফটি ইনডেকসে ২০২৫ সালে বিশ্বের সব চেয়ে নিরাপদ দেশের তকমা পেয়েছে ইউরোপের ক্ষুদ্র দেশ অ্যান্ডোরা। বাংলাদেশ একদম পেছনের দিকে। ১২৬ তম স্থানে তারা রয়েছে। ভারতের স্থান ৬৬ তম। আমেরিকা ও ব্রিটেনের স্থান ভারতের চেয়ে অনেকটাই পেছনে। তবে উভয় দেশই একশোর মধ্যে রয়েছে। ক্রাইম সংঘটিত হওয়ার উপর ভিত্তি করে এই সূচক নির্ধারিত হয়। ২০২৫ সালে শান্তির নিরিখে গ্লোবাল পিস ইনডেক্সে ভারতের স্থান ১১৫ তম। বাংলাদেশ রয়েছে ১২৩ তম স্থানে। পাকিস্তান রয়েছে ১৪৪ তম স্থানে। পাকিস্তান আবার টেরোরিসম ইনডেক্সে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ। বাংলাদেশ ও পাকিস্তান দেশই ভারতের তুলনায় কম শান্তিপূর্ণ দেশ। সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড এই সমীক্ষা ভারতের নয়। গ্লোবাল পিস ইনডেক্স (GPI) বা বিশ্ব শান্তি সূচক মূলত অস্ট্রেলিয়ার সিডনি-ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস’ (Institute for Economics and Peace – IEP) থেকে প্রতি বছর প্রকাশিত হয়। সবমিলিয়ে, ইউনুসের বাংলাদেশ শান্তির দিক থেকে ভারতের চেয়ে পিছিয়ে আছে অনেকটাই, এগিয়ে আছে অপরাধ প্রবণতায়।।
More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন