সময় কলকাতা, ২৫ জুলাই : রাজস্থানের বাড়মেরের এক হাসপাতালের নার্সের বিরুদ্ধে ডাক্তারের অভিযোগ গুরুতর হলেও তার চেয়ে গুরুতর অভিযোগপূর্ণ দাবি নার্সের। ব্ল্যাকমেলের অভিযোগে ধৃত নার্স ভিডিওর মাধ্যমে অভিযোগ করেছেন,অন্তত একশো জন মহিলাকে বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছেন তাঁর বিরুদ্ধে অভিযোগকারী ডাক্তার। তাঁর আরও দাবি, এবিষয়ে মুখ খুলতে চাওয়ায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৬৫ বছর বয়সী ডাক্তারের পক্ষে।
প্রসঙ্গত নার্সের বিরুদ্ধে তার ব্যক্তিগত কিছু ছবি এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা রুজু করার হুমকি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিলেন কমলেশ ওরফে কমলা নামে তাঁর হাসপাতালের এক নার্স। ডাক্তারের অভিযোগ ছিল, তাঁকে ব্ল্যাকমেল করে দীর্ঘ সময় ধরে প্রায় দুকোটি টাকা আদায় করেছেন কমলেশ। পুলিশ কমলেশকে পাকড়াও করে বাড়মের আদালতে তোলার আগে একটি ভিডিও প্রকাশ করেছে কমলেশ। নার্স এও জানিয়েছে যে রোগীরা ওই হাসপাতালে চিকিৎসার জন্য আসতো তাদের অনেককেই ধর্ষণ করেন ডাক্তার। নির্যাতিতার সংখ্যা অন্তত ১০০। তাঁকে সহযোগিতা করত তারই দুই এসিস্টেন্ট। নার্সের অভিযোগ যারা মুখ খোলার চেষ্টা করেছে তাদের প্রত্যেককে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেন ডাক্তার। ভিডিওতে ডাক্তারকে সিরিয়াল রেপিস্ট বলে আখ্যা দিয়েছে নার্স কমলেশ ওরফে কমলা।।


More Stories
সরকারি নির্দেশকে বুড়ো আঙ্গুল, উত্তরবঙ্গে সক্রিয় বালি মাফিয়ারাজ
ক্রস-বর্ডার ক্রাইমে বাধার প্রতিশোধ,চা চাষিকে বাংলাদেশে অপহরণ
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক