সানি রায়, সময় কলকাতা, ২ ফেব্রুয়ারি : আরও একবার গজরাজের প্রাণ রক্ষা করলেন বন্যপ্রাণী রক্ষায় তৎপর রেলকর্মীরা।,নাগরাকাটা-চালসার মাঝে হাতি বাঁচালেন লোকো পাইলটরা।
উত্তরবঙ্গের ডুয়ার্স বনাঞ্চলে ফের রেলকর্মীদের তৎপরতায় প্রাণ বাঁচল একটি দাঁতাল হাতির। রাতে ডুয়ার্সের নাগরাকাটা ও চালসা স্টেশনের মাঝে ট্রেনের সামনে চলে আসা একটি হাতিকে দেখে দ্রুত গতি নিয়ন্ত্রণ করেন চালকরা।
রেল সূত্রে খবর, আনুমানিক রাত আটটা বেজে চল্লিশ মিনিটে নাগরাকাটা ও চালসার মধ্যবর্তী ৭০/১১-১২ কিমি এলাকায় একটি বিশাল দাঁতাল হাতিকে রেললাইন পার হতে দেখেন কর্তব্যরত লোকো পাইলট মুকেশ কুমার এবং সহকারী লোকো পাইলট ধ্রুবজ্যোতি সরকার। সেই সময় তারা ‘Dn IISD Dolo’ মালবাহী ট্রেনটি চালাচ্ছিলেন। কোনো ঝুঁকি না নিয়ে হাতিটিকে নিরাপদে পার হওয়ার সুযোগ দিতে তারা তৎক্ষণাৎ ট্রেনের গতি কমিয়ে দেন। চালকদের এই সজাগ দৃষ্টি ও সময়োচিত সিদ্ধান্তের ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় হাতিটি। এর আগেও বহুবার ডুয়ার্সের এই রেললাইনে বহু হাতির প্রাণ রক্ষা করে প্রশংসা কুড়িয়েছেন একাধিক ট্রেন চালক।সেই তালিকায় আর একটি সংখ্যা পুষ্প স্তবকে আর একটি ফুলের মত জুড়লো।।


More Stories
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ