Home » ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর সুপ্রিম নির্দেশ রাজ্যকে

৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর সুপ্রিম নির্দেশ রাজ্যকে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৫ ফেব্রুয়ারি : রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত সুপ্রিম নির্দেশ। রাজ্য সরকারি কর্মীদের ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫%  প্রদানের জরুরি নির্দেশ। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।  সুপ্রিম কোর্ট কর্মীদের সরাসরি নগদ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে এবং বকেয়া অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার অনুমতি দেয়নি। রাজ্যকে এই নির্দেশ মেনে চলতে হবে।  সুপ্রিম কোর্টের এই নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, বিধিবদ্ধ পঞ্চায়েত কর্মী, পেনশনভোগীরা বকেয়া ডিএ পাবেন।এই বকেয়া ২৫% ডিএ আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ মান্য করতে  রাজ্য সরকারের আনুমানিক ১০,৪২৫কোটি টাকারও বেশি খরচ হতে পারে।অবশিষ্ট ৭৫ শতাংশ বকেয়া ডিএ কীভাবে মেটানো হবে, তা নির্ধারণ করতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে  এই কমিটি কিস্তির মাধ্যমে টাকা মেটানোর পরিকল্পনা তৈরি করবে। বকেয়া ডিএ ৩১ মার্চের মধ্যে মিটিয়ে ১৫ মে-র মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার নির্দেশ রাজ্যকে।।

 

About Post Author