Home » বাজেটের পরে বর্ধিত মূল্যে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কী হচ্ছে?

বাজেটের পরে বর্ধিত মূল্যে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কী হচ্ছে?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২ ফেব্রুয়ারি : সিগারেটের দাম বাড়বে জানাই ছিল। গত একমাস ধরে কালোবাজারি চলেছে সিগারেটে। যেকোনো দোকানে যেমন খুশি দাম নেওয়া হচ্ছিল। কারণ মনে করা হয়েছিল এবং ইঙ্গিত ছিল বাজেটে সিগারেটের দাম বাড়বে। বাস্তবেও ২০২৬ সালের বাজেটে ভারত সরকার সিগারেটের ওপর জিএসটি (GST) এবং আবগারি শুল্ক বৃদ্ধির ঘোষণা করার ফলে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে।
নতুন নিয়মে সিগারেটের প্রকারভেদে দামের পরিবর্তন নিচে দেওয়া হলো:
প্যাকেট প্রতি মূল্যবৃদ্ধি: ১টি প্যাকেটে (১০টি সিগারেট) ব্র্যান্ড এবং দৈর্ঘ্য অনুযায়ী ২২ টাকা থেকে ৫৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
সিগারেটের দৈর্ঘ্য অনুযায়ী বাড়তি শুল্ক:
৬৫ মিমি পর্যন্ত (নন-ফিল্টার): স্টিক প্রতি প্রায় ২.০৫ টাকা শুল্ক বেড়েছে
৬৫ মিমি পর্যন্ত (ফিল্টার): স্টিক প্রতি প্রায় ২.১০ টাকা বাড়তি শুল্ক।
৬৫-৭০ মিমি: স্টিক প্রতি বাড়তি ৩.৬ থেকে ৪ টাকা শুল্ক।
৭০-৭৫ মিমি (প্রিমিয়াম): স্টিক প্রতি প্রায় ৫.৪ টাকা শুল্ক বেড়েছে।
জিএসটি (GST) হার: তামাকজাত পণ্যের ওপর জিএসটি ২৮% থেকে বাড়িয়ে ৪০% করা হয়েছে।

এখনও বিভিন্ন সিগারেট প্রস্তুত কারক কোম্পানি দামের ঘোষণা করেন নি তবে যেহেতু ১ তারিখ থেকে সিগারেটের বর্ধিত দাম কার্যকর তাই নতুন প্রিন্ট ও এমআরপি সহ সিগারেটের প্যাকেট দ্রুত বাজারে চলে আসবে। কিরকম বাড়তে পারে সিগারেটের দাম? নির্মাতারা দাম ঘোষণা না করলেও ডিস্ট্রিবিউটারদের মতে দাম বেড়ে যা হতে পারে তার সম্ভাব্য তালিকা:

নির্দিষ্ট ব্র্যান্ডের সম্ভাব্য দাম:
উইলস নেভি কাট (Wills Navy Cut)-এর মতো সিগারেটের দাম  ১১০ টাকা থেকে বেড়ে প্রায়  ১৪০ টাকা হতে পারে।
উইলস ক্লাসিক (৮৪ মিমি) ১৭০ টাকা থেকে বেড়ে ২২০-২২৫ টাকা হতে পারে।

গোল্ড ফ্লেক সিগারেটের নতুন দাম
গোল্ড ফ্লেক ব্র্যান্ডের বিভিন্ন ভেরিয়েন্টের দামের বৃদ্ধি
পণ্যের নাম আকার পূর্ববর্তী মূল্য (১০ স্টিকের প্যাক) সম্ভাব্য নতুন মূল্য (১০ স্টিকের প্যাক)
গোল্ড ফ্লেক লাইটস  ৮৪ মিমি ১৭০ টাকা থেকে ২২৫ টাকা হতে পারে।
গোল্ড ফ্লেক কিংস ৮৪ মিমি ১৭০ টাকা থেকে বেড়ে ২২৫ টাকা হতে পারে
ইন্ডিমিন্ট সিগারেটের নতুন দাম
গোল্ড ফ্লেক ইন্ডিমিন্ট (Gold Flake Indie Mint) ব্র্যান্ডের দামও নতুন কর কাঠামো অনুযায়ী বেড়েছে।
গোল্ড ফ্লেক ইন্ডি মিন্ট (১০ স্টিকের প্যাক): এর পূর্ববর্তী মূল্য ছিল ₹৯৫। নতুন আবগারি শুল্কের পরে এর দাম প্রতি প্যাকেটে ২৫ -৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে, ফলে সম্ভাব্য নতুন মূল্য প্রায় ₹১২৫ হতে পারে।

আয়তনে ছোটো সিগারেটের বর্ধিত দাম ডিস্ট্রিবিউটাররা বলতে না পারলেও প্রত্যেক প্যাকেটের দাম ন্যূনতম ২২ টাকা বাড়ায় মনে করা হচ্ছে ৮০ টাকার কমে গোল্ড ফ্লেকের সর্বনিম্ন দামের প্যাকেটও পাওয়া যাবে না। সর্বনিম্ন দৈর্ঘ্য অনুযায়ী সর্বনিম্ন দামের  যে কোনও সিগারেটের প্যাকেট প্রায় ৮০ টাকা হবে বলেই অনুমান করা হচ্ছে।।

 

About Post Author