সময় কলকাতা, ৬ জানুয়ারি : চার মাসের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ক্যারিবিয়ান পেসার রোমারিও শেপার্ড। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্টইন্ডিজ জিতল ৩৫ রানে। আশা জাগিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল বাংলাদেশের বদলে খেলতে আসা স্কটল্যান্ড। ১৮৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ১৩ ওভারের শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ছিল তিন উইকেট ১১৪। ৪২ বলে ৬৯ রান স্কটল্যান্ড করতে পারবে কিনা এনিয়ে আগ্রহ যখন জমাট বাধঁতে শুরু করেছে তখনই স্কটল্যান্ডের অধিনায়ক রিচি ব্যরিংটন ২৪ বলে ৪২ রান করে আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ছন্দে থাকা ব্রুস আউট হয়ে যান। অতঃপর ১৭ তম ওভারে পরপর তিনটি উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ড-দলের আশায় জল ঢেলে দেন রোমারিও শেপার্ড। অক্টোবর মাসে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিকের পরে আবার হ্যাটট্রিক করলেন রোমারিও শেপার্ড। ম্যাচে তাঁর সংগ্রহ পাঁচ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাটিংয়ে সিমরন হেটমেয়ার করেন ৩৬ বলে ৬৪ রান।।
টি টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে শুরু ওয়েস্টইন্ডিজের
Oplus_131072


More Stories
ছিন্নমূলদের আত্মসম্মান ও অহংকারের নাম ইস্টবেঙ্গল, বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক রাহানের প্রস্থান, অবসর আন্তর্জাতিক ক্রিকেট থেকে