Home » মমতার প্রতিবাদ খাটো করে দেখতে চাই না : মানিক সরকার

মমতার প্রতিবাদ খাটো করে দেখতে চাই না : মানিক সরকার

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৮ ফেব্রুয়ারি : “শ্রীমতী ব্যানার্জী যে উদ্যোগ নিয়েছেন, তা আরও আগে নেওয়া উচিত ছিল, প্রতিবাদটা খাটো করে দেখতে চাই না, তবে তিনি যে উদ্যোগ নিয়েছেন তা কার্যকরী, দেখা যাক ভবিষ্যতে কী দাঁড়ায়, “- নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর সংক্রান্ত সওয়াল সম্পর্কে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন ত্রিপুরার  প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ সিপিএম নেতা মানিক সরকার। সোমবার হতে চলা পরবর্তী শুনানির দিকে তিনি যে তাকিয়ে আছেন তা পরিষ্কার করে তিনি বললেন, যদিও মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী নয় আইনজীবী হিসেবেই লড়তে এসছেন, তবুও তিনি মুখ্যমন্ত্রী হিসেবেই বেশ কয়েকটি দিক তুলে ধরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেরি করে ফেলেছেন মনে করলেও মানিক সরকার বাংলার মুখ্যমন্ত্রীর  প্রতিবাদকে সমর্থন করেছেন এবং তাঁকে তাঁর লড়াইয়ের জন্য দরাজ সার্টিফিকেট দিতে কসুর করেন নি।।

About Post Author