সময় কলকাতা ডেস্ক, ৯ ফেব্রুয়ারি : এসআইআর নিয়ে সুপ্রিম নির্দেশ । সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানির দ্বিতীয়দিনে সুপ্রিম কোর্ট বেশ কিছু নতুন নির্দেশ দিয়েছে যা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে জয় কার! যেহেতু যুদ্ধ ছিল মূলত রাজ্য বনাম নির্বাচন কমিশনের এবং সূর্যকান্তের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এমন কিছু নির্দেশ দিয়েছে যাকে রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল মনে করছে নৈতিক জয় তাদের। কী নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত?
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (Special Intensive Revision বা SIR) মামলায় সুপ্রিম কোর্টেসোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) গুরুত্বপূর্ণ শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সশরীরে সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন না।প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানিতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন:
সময়সীমা বৃদ্ধি: ভোটার তালিকার খসড়ায় যাঁদের নামের অমিল বা ‘Logical Discrepancy’ পাওয়া গেছে, তাঁদের আপত্তি বা দাবিপত্র জমা দেওয়ার সময়সীমা ১৪ ফেব্রুয়ারি থেকে আরও এক সপ্তাহ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে আদালত।
রাজ্য কর্মকর্তাদের উপস্থিতি: সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে যে, ৮,৫০৫ জন রাজ্য সরকারি আধিকারিক কে (Group B) ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জেলা নির্বাচনী অফিসগুলোতে রিপোর্ট করতে হবে । এদের মধ্যে থেকেই উপযুক্ত আধিকারিকদের নির্বাচন কমিশন ERO বা AERO হিসেবে নিযুক্ত করবে।
মাইক্রো-অবজারভারদের ভূমিকা: আদালত স্পষ্ট করেছে যে, নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত কেন্দ্রীয় মাইক্রো-অবজারভাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন না; তাঁরা শুধুমাত্র রাজ্য কর্মকর্তাদের সহায়তা করবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র Electoral Registration Officers (ERO)।
হস্তক্ষেপে নিষেধাজ্ঞা: শুনানিতে আদালত সাফ জানিয়েছে যে, SIR প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা বা বিঘ্ন সহ্য করা হবে না। রাজ্য পুলিশ প্রধানকে (DGP) নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ওপর আক্রমণ বা অসহযোগিতার অভিযোগের বিষয়ে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকায় স্বচ্ছতা: কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা নামের সেই তালিকা প্রকাশ করে যেখানে অমিল বা ত্রুটি খুঁজে পাওয়া গিয়েছে।
সব মিলিয়ে, এসআইআর নিয়ে সুপ্রিম নির্দেশ ঘিরে প্রাপ্তি কার তার উত্তর কী? রাজ্য তাদের নৈতিক জয় দেখছে। নির্দেশনামায় আগের দিন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে হয়রানির বিষয়ে অভিযোগ প্রসঙ্গে সহনশীল হওয়ার নির্দেশ দেওয়ার পরে এদিন মাইক্রো অবজারভারদের ক্ষমতা হ্রাস করায় রাজ্য সরকার নিজেদের নৈতিক জয় দেখতে পাচ্ছে ।।
এসআইআর নিয়ে সুপ্রিম নির্দেশ # এসআইআর #সুপ্রিমকোর্ট


More Stories
রাজ্যসভায় নীতিশ, বিহারের মুখ্যমন্ত্রী কে এবার?
বঙ্গে অনুমোদিত, বাতিল ও বিচারাধীন ভোটারের সংখ্যা কত?
SIR : তামিলনাড়ুর চূড়ান্ত তালিকা প্রকাশ, খাপ্পা স্ট্যালিন