Home » বাংলাদেশে ভোট : জিতবে কে? সমীক্ষা কী বলছে?

বাংলাদেশে ভোট : জিতবে কে? সমীক্ষা কী বলছে?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১২ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) সাধারণ নির্বাচনে ভোটদান পর্ব চলছে বাংলাদেশে।  বড় ধরণের অশান্তির খবর নেই।  বাংলাদেশের এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে (একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ  স্থগিত আছে। )। বেলা ১২টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ৩৩ শতাংশ বলেই নির্বাচন কমিশন সূত্রের খবর।  এই নির্বাচনে প্রায় ১,৭৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে প্রধানত বিএনপি (২৮৫ প্রার্থী) ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল অংশ নিচ্ছে। ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লক্ষ ৯৫হাজার। সম্ভাব্য ফলের ক্ষেত্রে সমীক্ষা অনুযায়ী, নির্বাচনে কড়া প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তবে সমীক্ষায় ত্রিশুঙ্কু অবস্থা বা হ্যাং পার্লামেন্টের হাল্কা আভাস পাওয়া যাচ্ছে । লড়াই মূলত যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি(বিএনপি) -র সঙ্গে জামায়েত ইসলামীর তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। বুথ ফেরত সমীক্ষা না পাওয়া গেলেও নির্বাচনের পূর্ববর্তী সমীক্ষা এগিয়ে রেখেছে বিএনপিকে যেখানে দেখা যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারে বিএনপি।

বেশ কিছু সমীক্ষার ফলাফল যা বলছে তা দেখলে বিএনপি- র পাল্লা ভারি।   ‘এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’ (EASD)-এর মতো সংস্থাগুলোর সমীক্ষা অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।  অন্য একটি সমীক্ষায় বিএনপিকে ২২০টি আসন পর্যন্ত পেতে দেখা গেছে। এবারের নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং ছাত্র আন্দোলনের নেতাদের গঠিত ন্যাশনাল সিটিজেনস পার্টি (NCP)।

একাধিক জনমত সমীক্ষায় বিএনপিকে ফেব্রুয়ারি থেকেই এগিয়ে রাখা হয়েছিল। ফেব্রুয়ারিতে একাধিক সমীক্ষায় দেখা গিয়েছিল বিএনপি অন্তত ১৩৫ টি আসন পেতে চলেছে। পরবর্তীতে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বিএনপির সম্ভাব্য আসন সংখ্যা ২০৮ থেকে ২২০ পর্যন্ত হতে পারে বলেই দেখানো হয়েছে।

পাশাপাশি এই নির্বাচনে জামায়াতে ইসলামী একটি প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। কিছু সমীক্ষায় বলা হচ্ছে, জামায়াত ও তাদের জোট অন্তত ৪৬টি আসন পেতে পারে, তবে অন্য কিছু পর্যালোচনায় তাদের এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এই আসন সংখ্যা ৫০ অতিক্রম করতে পারে বলেও বিভিন্ন সমীক্ষায় ফুটে উঠেছে। তবে সুষ্ঠ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়েতের এককভাবে ক্ষমতায় আসা অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) যা পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন দল তা অনেকগুলো আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই নির্বাচনে তুলনামূলক কম আসন (৩টি পর্যন্ত) পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সমীক্ষা এও বলছে, আওয়ামী লীগ এবারের নির্বাচনের না থাকায় তাদের ফুড ব্যাংকের একটা বিশাল অংশ যেতে পারে বিএনপিতে। সবমিলিয়ে, সমীক্ষা অনুযায়ী নিশ্চিতভাবেই এগিয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।।

 

About Post Author