পুরন্দর চক্রবর্তী ও দীপ সেন, সময় কলকাতা, ১২ জানুয়ারি :
বাংলাদেশের এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে (একটি আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত আছে। )। বেলা ১২টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ৩৩ শতাংশ বলেই নির্বাচন কমিশন সূত্রের খবর। এই নির্বাচনে প্রায় ১,৭৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে প্রধানত বিএনপি (২৮৫ প্রার্থী) ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল অংশ নিচ্ছে। ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লক্ষ ৯৫হাজার। সমীক্ষায় সম্ভাব্য জয়ী দল হিসেবে সামনে আসছে বিএনপি-র নাম। একাধিক সমীক্ষায় দেখানো হয়েছে, ২০৮ থেকে ২২০ টি আসন পেতে পারে। জামায়েত ৪৬ থেকে ৫০ টি আসন পেতে পারে বলে সমীক্ষায় দেখানো হয়েছে। কেন মনে করা হচ্ছে বিএনপি জয়ী হতে পারে? কেন বিএনপি-র পাল্লা ভারি?
আওয়ামী লীগের অনুপস্থিতিকে বিএনপি’র পাল্লা ভারি হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। হাসিনার পতনের পর আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারছে না, যার ফলে তাদের বিশাল ভোটব্যাংক বিএনপির পক্ষে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের শাসনকালে দীর্ঘ প্রবাস জীবন শেষে খালেদা জিয়া পুত্র তারেক রহমানের দেশে ফেরা এবং নেতাকর্মীদের উজ্জীবিত করা বিএনপির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। ভোটের ঠিক প্রাক্কালে খালেদা জিয়ার প্রয়াণ আবেগের আবহ তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে বিশেষত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের অনুপস্থিতি এবারের ভোটের অন্যতম ডিসাইডিং ফ্যাক্টর।।
More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
ভিড় সীমান্তে, ভিড় হোল্ডিং সেন্টারে
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা