Home » ভোট শেষ, কে জিততে চলেছে বাংলাদেশে?

ভোট শেষ, কে জিততে চলেছে বাংলাদেশে?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১২ ফেব্রুয়ারি :অশান্তির কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে ভোটদান সমাপ্ত। দুপুর দুটো পর্যন্ত ভোটদানের হার ৪৭. ৯১শতাংশ যা ২০২৪ সালের তুলনায় উল্লেখযোগ্য ভাবে বেশি। উল্লেখ্য, ২০২৪ সালে ৪১ শতাংশের সামান্য বেশি ভোট পড়েছিল। এমতাবস্থায় বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা আরও প্রকট।  ৩০০ টি আসন কেন্দ্রিক বাংলাদেশের নির্বাচনে কয়েকদিন আগেও বিভিন্ন সমীক্ষায় বিএনপি’র সর্বাধিক আসন প্রাপ্তির সম্ভাবনা  ছিল ২০৮ যা নির্বাচনের পরে সমীক্ষায় দেখানো হয়েছে বিএনপি-র ঝুলিতে সম্ভাব্য সর্বোচ্চ আসন ১৮৮, শুধু তাই নয় কিছু সমীক্ষা এরকম আশঙ্কাও করা হয়েছে যে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে, সেক্ষেত্রে জামায়েতের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তবে সমীক্ষায় একথাও বলা হয়েছে, ভোট দানের হার যত বেশি হবে সেক্ষেত্রে বিএনপির সম্ভাবনা বাড়বে। বাংলাদেশ এবারের নির্বাচনে ঊর্ধ্বমুখী ভোটদানের প্রবণতা সমীক্ষা অনুযায়ী,  বিএনপি-র ক্ষমতায় আসার সম্ভাবনা বাড়াচ্ছে।।

About Post Author