সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি : বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচনের গণনার কাজ শেষপর্বে। এগিয়ে বিএনপি ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছিল ২৯৯ টিতে। ১৫০টির বেশি আসন পেলেই ক্ষমতায় আসবে জয়ী দল। কে জিতবে বাংলাদেশের ভোটে সেদিকে অধীর আগ্রহে তাকিয়ে গোটা বাংলাদেশ ছাড়াও ভারত -পাকিস্তান সহ বহির্বিশ্ব। শুক্রবার সকালে একসাথে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গণনা ও ফল প্রকাশ চলছে। দেখা গিয়েছে যে, বেশিরভাগ আসনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতার পথে বিএনপি। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে।নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে হেরে গেছেন সারজিস আলম, মামুনুল হক, নাসীরুদ্দীন পাটওয়ারী, রাশেদ খানসহ আলোচিত কয়েকজন প্রার্থী।জয়ী হয়েছেন তারেক রহমান। তারেক রহমানের বিএনপি ১৫১ টির বেশি আসনে হয় জিতেছে নয় এগিয়ে রয়েছে।অন্যদিকে, জামায়েত অন্তত ৪২ টি, সর্বাধিক ৬৮ টি আসনে হয় জিতেছে নয় এগিয়ে রয়েছে। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশে ক্ষমতা দখলের পথে বিএনপি।।
বাংলাদেশে ভোটের ফলপ্রকাশ : এগিয়ে বিএনপি
Oplus_131072


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বিপত্তারিণী রক্ষাকবচ, অবশেষে হরমুজ প্রণালী ভারতের জন্য খুলে গেল, রান্নার গ্যাস আসছে
ইরানের নয়া শীর্ষ নেতা মোজতাবা খামেনি কেন বিতর্কিত?