Home » সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে কি ছিটকে দিলেন পথুম নিশাঙ্কা?

সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে কি ছিটকে দিলেন পথুম নিশাঙ্কা?

Oplus_131072

সময় কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : পরপর দুটি ম্যাচ হেরে বিদায়ের মুখে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে কি বাঁচাতে পারবে আয়ারল্যান্ড? অস্ট্রেলিয়ার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাণ এখন আয়ারল্যান্ডের হাতে।মঙ্গলবার দুপুর তিনটেতে বি গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড এই ম্যাচে হারলেই অস্ট্রেলিয়ার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছুটি। জিম্বাবুয়ের পরের রাউন্ডে ওঠা নিশ্চিত হয়ে যাবে কাল তারা জিতলেই। সেক্ষেত্রে জিম্বাবুয়ের পাশাপাশি অজি বিদায়ের নেপথ্যে প্রধান কারণ হয়ে থাকবেন ২৭  বছর বয়সী পথুম নিশাঙ্কা।

     ১৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে দিল । হয়তো বলা ভুল হল! অস্ট্রেলিয়া কে হারিয়ে দিলেন শ্রীলংকার ২৭ বছর বয়সী ওপেনার পথুম নিশাঙ্কা সিলভা। কে তিনি? যেরকম সংগ্রাম করে তিনি উঠে এসেছেন তা রূপকথার কাহিনীর মতো। বাবা ছিলেন গ্রাউন্ডসম্যান, মা ফুল বিক্রি করতেন। কায়ক্লেশে চলা সংসারের ছেলে পথুম নিশাঙ্কার জন্য তাঁর বাবা সুনীল সিলভা সর্বস্ব পণ করেছিলেন। পথুমের ছিল প্রতিভা। সুযোগ পেয়ে প্রতিবার বিকাশ হয়েছে।টেস্ট, ওয়ান ডে বা টি টোয়েন্টি – তিন ফর্মাটেই তাঁর মত সফল ব্যাটসম্যান এই মুহূর্তে খুবই নগণ্য। পথুম এদিন চার ছয়ের বন্যায়  ৫২ বলে অপরাজিত ১০০ রান করে  অস্ট্রেলিয়াকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিলেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের এটাই প্রথম শতরান । অথচ দিনের শুরুটা মোটেই খারাপ হয়নি অস্ট্রেলিয়ার। ওপেনিং জুটিতে ৮ ওভার ৪ বলে ১০৪ করে ট্রাভিস হেড ও মিচেল মার্শ দুর্দান্ত শুরু করলেও বাকিদের ব্যর্থতায় ১৮১ রানেই থমকে যায় অজি বাহিনী। আর অজি বোলিংএর কথা যত কম বলা যায় ততই ভালো। স্টার্ক – হ্যাজেলউড -কামিন্স সহযোগে অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পেস আক্রমণকে মাথায় রাখলে বলতে হয় এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিং সম্পূর্ণ নির্বিষ। আয়ারল্যান্ড যদি জিম্বাবুয়েকে হারিয়ে দেয় তবুও এবারের অস্ট্রেলিয়া দলের সাফল্য পাওয়া কষ্টকল্পিত।।

আরও পড়ুন সূর্যকিরণে ভস্ম যুক্তরাষ্ট্র

# পথুম নিশাঙ্কা #পথুমনিশাঙ্কা

About Post Author