সময় কলকাতা ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি : দিনের শুরুটা ভালো না হলেও রঞ্জি প্রথম দিনের শেষে স্বস্তিতে জম্মু -কাশ্মীর। ১৮ রানে প্রথম উইকেট হারানোর পরে বড় রান করার দিকে এগোচ্ছে জম্মু-কাশ্মীর। চমক জাগিয়ে রঞ্জি সেমিফাইনালে ওঠার পরে বাংলাকে হারিয়ে প্রথমবার রঞ্জি ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে আরও বড় চমক দিতে চায় জম্মু-কাশ্মীর। রঞ্জি ফাইনালের প্রথম দিনেই সেরকমই ইঙ্গিত রাখছে তারা। মূলত বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটার শুভম সিং পুন্দির এই মরশুমে ভালো ফর্মে রয়েছেন তবে বাংলার বিরুদ্ধে সেমিফাইনালে রান পান নি। ফাইনালে দারুণ ছন্দে থেকে শতরান করলেন। পুন্দিরের শতরান জম্মু-কাশ্মীরকে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রেখেছে। ইয়ার হাসান খান সেঞ্চুরির মুখ থেকে ফিরলেও দিনের শেষে পুন্দির ১১৭ রানে অপরাজিত। দেরাদুনে জন্ম, ২৭ বছর বয়সী শুভম সিং পুন্দির প্রথম দিনের শেষে জম্মু কাশ্মীরের সংগ্রহ ২ উইকেটে ২৮৪। সামাদ দ্রুত গতিতে ব্যাট করে অর্ধশতরান করেন। কর্নাটকের হয়ে দুটি উইকেটই পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা।।
রঞ্জি ফাইনাল : পুন্দিরের শতরান, স্বস্তিতে জম্মু-কাশ্মীর
Oplus_131072


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার