সময় কলকাতা ডেস্ক : সোমবার ছিল বিচারাধীন ভোটারদের সম্পূরক তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার দিন । আর সেই তালিকায় নাম উঠবে কিনা সেই আতঙ্কেই মৃত্যু হল এক ভোটারের। সোমবার সকালে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা আব্দুল হাদির মৃত্যুর কারণ আতঙ্ক এমনটাই অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন।। জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকায় নিজের ও পরিবারের বেশ কয়েকজন সদস্যের নামের পাশে লেখা ছিল বিচারাধীন। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কিত হয়ে পড়েছিলেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের এক ভোটার। যার পরিণতিতে সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। পরিবারের দাবি, আতঙ্ক ও মানসিক চাপের কারণেই এই ঘটনা। তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় পঞ্চায়েত প্রধানের অভিযোগ ভোটার তালিকায় নাম উঠবে কিনা তা নিয়ে অসম্ভব আপন কে ছিলেন হাদির যার থেকে তার মৃত্যু। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার রাকেশ কুমার সিংহ জানিয়েছেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়নাতদন্তের ফল এলে সুস্পষ্ট হবে কি কারণে হাদির মৃত্যু হয়েছে।
ভোটার লিষ্ট আতঙ্ক : মৃত্যু মিছিল চলছে
Oplus_131072


More Stories
ডিটেনশন ক্যাম্পে না যেতে চেয়ে ৬ জনের স্বেচ্ছামৃত্যুর আবেদন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন মাঝরাতে প্রকাশিত এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা