সময় কলকাতা ডেস্ক, ২৯ মার্চ : চাকা ও চিরদিনই তুমি যে আমার – সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন সাড়া জাগিয়ে। একযুগ কাটতে না কাটতেই -অসময়ে, বড্ড অসময়ে চলে গেলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। মাত্র ৪৩ বছরে চলে গেলেন রাহুল এবং যেভাবে জলে ডুবে প্রয়াত হলেন তা মনে করিয়ে দিচ্ছে অকালপ্রয়াত গায়ক জুবিন গর্গকে। কীভাবে শুটিং করতে গিয়ে মারা গেলেন রাহুল?
কেন, কীভাবে এই দুর্ঘটনা? প্রশ্ন ভিড় করে আসছে। রাহুল ওই এলাকায় ‘স্টার জলসা’-র নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং করছিলেন। কাজ শেষে বা শুটিংয়ের ফাঁকে তিনি সমুদ্রের জলে স্নান করতে নামেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি জলের কিছুটা গভীরে চলে গিয়েছিলেন এবং তখনই একটি বিশাল ঢেউ তাঁকে সমুদ্রের ভেতরে টেনে নিয়ে যায় । তিনি তলিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ নিখোঁজ ছিলেন। প্রায় দেড় ঘণ্টা পর তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই অকাল মৃত্যুতে শোকে হতবিহ্বল বঙ্গ এবং বাংলা ফিল্ম ইনডাস্ট্রি ।
কী বলছেন সহ অভিনেতা অভিনেত্রীরা? মোটামুটি মনে করা হচ্ছে,শেষ মুহূর্তে রাহুলের পা আটকে যায় জলের তলার বালিতে- ঢেউ এসে আছড়ে পড়ে । রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। বিপদ বুঝতে পেরে সহ-অভিনেত্রী শ্বেতা চিৎকার করে সকলকে একজোট করার চেষ্টা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা অভিনেতা দিগন্ত বাগচীর কথায়, সম্ভবত ও সাঁতার কাটতে পারত না অথবা তার পা আটকে গিয়েছিল। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিলেন রাহুল, এমনটাই জানিয়েছেন কো-আর্টিস্টরা।
লাইফ জ্যাকেট ছাড়াই কেন তিনি জলে নেমেছিলেন বা অন্য কোনো অবহেলা ছিল কি না, তা নিয়ে কিছু প্রশ্ন ও বিতর্ক উঠেছে যা হয়তো সময়ের সাথে আরও বড় আকার নিতে পারে।।


More Stories
সিকিমে ধস ও গ্যাস লিকে মৃত ১১ জনের ৭ জন জলপাইগুড়ির
প্রয়াত চিকিৎসক জয়ন্ত দাস
উত্তরবঙ্গে বৃষ্টিভেজা রাস্তায় বাস-দুর্ঘটনায় মৃত ৫