সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল : মালদহের রাজনীতিতে শোকের ছায়া। রাজনীতির ময়দানে ইন্দ্র পতন। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডালু বাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। শেষ সময় তাঁর পাশে ছিলেন তাঁর স্ত্রী। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে শোকস্তব্ধ ছেলে কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করার পর সক্রিয় রাজনীতিতে যোগদান করেন ডালু বাবু। প্রথম থেকেই ভারতের জাতীয় কংগ্রেসের আদর্শে বিশ্বাসী আবু হাশেম খান চৌধুরী রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন। যদিও তার আগে ১৯৯৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার কালিয়াচক বিধানসভা কেন্দ্রে বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সাল থেকে তিনি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দায়িত্বভার নিয়ে এলাকার একাধিক উন্নয়নমূলক কাজের অগ্রগতি এনেছিলেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে মালদার রাজনৈতিক মহলে, শুধু রাজনৈতিক মহল নয় কার্যত শোকস্তব্ধ গোটা মালদা। বৃহস্পতিবার তাঁর মরদেহ মালদা নিয়ে যাওয়া হবে।। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য। ইতিমধ্যেই হাসপাতালে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের একাধিক নেতৃত্ব।
প্রয়াত কেন্দ্রের প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী ওরফে ডালু বাবু
Oplus_131072


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর