সময় কলকাতা ডেস্ক, ৩১ মার্চ : বিজেপি চতুর্থ তালিকা প্রকাশ হতেই একটি বড় মাপের চমক। বিজেপির চতুর্থ তালিকায় ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ পেয়েছে। এদের মধ্যে অন্যতম বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। তিনি আবার কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী শান্তনু ঠাকুরের স্ত্রী। ফলে বাগদায় এবার ভোটে জা- ননদ যুদ্ধ। বাগদায় উপনির্বাচনে জয়ী প্রার্থী ও বিধায়ক মধুপর্না ঠাকুর যথারীতি এবার তৃণমূলের টিকিট লড়ছেন। বিজেপির চতুর্থ তালিকায় ১৩ জন প্রার্থীর নাম প্রকাশের পাশাপাশি ময়নাগুড়িতে বিজেপি প্রার্থীর নাম বদল হয়েছে। এখানে প্রার্থী হয়েছেন শ্রী ডালিম রায়। ফরটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা এখনো বাকি। চতুর্থ দফায় যে ১৩ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম প্রকাশ পেয়েছে তারা হলেন :
১.সিতাই / Sitai (SC) শ্রী আশুতোষ বর্মা
২. নাটাবাড়ি / Natabari শ্রী গিরিজা শঙ্কর রায়
৩. বাগদা / Bagda (SC) শ্রীমতী সোমা ঠাকুর
৪. মগরাহাট পূর্ব / Magrahat Purba (SC) শ্রী উত্তম কুমার বনিক
৫. ফলতা / Falta শ্রী দেবাংশু পান্ডা
৬. সোনারপুর উত্তর / Sonarpur Uttar শ্রী দেবাশিস ধর
৭. চৌরঙ্গী / Chowrangee শ্রী সন্তোষ পাঠক
৮. হাওড়া দক্ষিণ / Howrah Dakshin শ্রী শ্যামল হাতী
৯. পাঁচলা / Panchla শ্রী রঞ্জন কুমার পাল
১০. চণ্ডীপুর / Chandipur ডঃ পীযূষ কান্তি দাস
১১. গড়বেতা / Garbeta শ্রী প্রদীপ লোধা
১২. মেমারি / Memari শ্রী মানব গুহ
১৩. বারাবনি / Barabani শ্রী অরিজিত রায়
আরও পড়ুন বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?
বাগদায় প্রার্থী শান্তনু-পত্নী সোমা #বিধানসভানির্বাচন


More Stories
কোলে সন্তান নিয়ে বুথ আগলাচ্ছেন মহিলা পুলিশ
এক নজরে বঙ্গের দ্বিতীয় দফার ভোট
অভয়ার পানিহাটি ভোটে কার?