Home » মধ্যমগ্রামে প্রার্থী ঘোষণা করল ফরওয়ার্ড ব্লক

মধ্যমগ্রামে প্রার্থী ঘোষণা করল ফরওয়ার্ড ব্লক

সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিল : মধ্যমগ্রামে তাদের প্রার্থী ঘোষণা করল ফরওয়ার্ড ব্লক। বেশ কিছুদিন ধরেই এবার মধ্যমগ্রাম কেন্দ্রটি নিয়ে ফরওয়ার্ড ব্লক ও আইএসএফের তরজা চলছিল। অবশেষে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, মধ্যমগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করছেন  বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী নিতাই পাল। অতঃপর মধ্যমগ্রাম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা কার্যত পঞ্চমুখী হয়ে উঠলো। সারা রাজ্যে বেশ কয়েকটি কেন্দ্রেই আইএসএফের সঙ্গে বামফ্রন্টের শরিক দলগুলির নির্বাচনী সমঝোতা হয়নি। মধ্যমগ্রাম এরকমই একটি বিধানসভা কেন্দ্র।  উল্লেখ্য, মধ্যমগ্রামে আগেই আইএসএফ তাদের প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা বর্মনের নাম ঘোষণা করেছিল। ইতিমধ্যেই বিদায়ী বিধায়ক রথীন ঘোষের বিধানসভা কেন্দ্র মধ্যমগ্রামে কংগ্রেস ও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে বিজেপি এখনো পর্যন্ত মধ্যমগ্রামে তাদের প্রার্থী চয়ন করে উঠতে পারেনি। রাজ্যে এখনো পর্যন্ত যে ছয়টি বিধানসভা কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি মধ্যমগ্রাম তার মধ্যে অন্যতম যদিও বৃহস্পতিবার রাত্রিবেলার মধ্যেই মধ্যমগ্রামে বিজেপি মধ্যমগ্রামে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেবে বলেই তাদের দলীয় সূত্রে খবর।।

About Post Author