সময় কলকাতা ডেস্ক : বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কে? এই প্রশ্নের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ যা বললেন তার ব্যাখ্যা একটাই হয়। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে দাবিদার মনে করছেন না দিলীপ ঘোষ। তিনি বলেছেন যে সর্বভারতীয় নেতারা ঠিক করে নেন কার মনোনয়নে কোন কোন নেতা থাকবেন। আর কে মুখ্যমন্ত্রী হবেন, তাও দলই ঠিক করে। হয়ত এমন কাউকে মুখ্যমন্ত্রী করা হয়, যাঁর মুখ মানুষ চেনে না। ‘কে প্রার্থী সে তো ভোটের পরে দেখা যাবে। পার্টির পদ্ধতি আপনারা জানেন। কোনও ঘোষণা হয় না। আর এমন লোক প্রার্থী হন যার মুখ কেউ চেনে না।’ তিনি বলেন, তাই এ বিষয়ে মন্তব্য করা যাবে না।।
বিজেপি ক্ষমতায় এলে শুভেন্দু কি মুখ্যমন্ত্রী, দিলীপ ঘোষ কী বলছেন?


More Stories
জেলা সংসদীয় সভাপতির পদ ছাড়লেন কাকলি, নাম না করে কাকে আক্রমণ?
বিশ্ব রগড়ানি দিবস : পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে বারাসাত থানায় অভিযোগ
সাত দিনের পুলিশি হেফাজত অরুণ ভৌমিকের