সময় কলকাতা ডেস্ক, ১ এপ্রিল : রায়ান উইলিয়ামসের বাজিমাত এবং ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়ের সূত্রপাত। দীর্ঘদিন ধরেই কথা উঠছিল যে ভারতের হয়ে ভারতীয় বংশোদ্ভূত বিদেশীরা ফুটবলে পা রাখলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে, অন্তত খুব কম জয়ের মুখ দেখতে থাকা ভারতীয় ফুটবলভালো ফল করবে। বাংলাদেশ সহ একাধিক প্রতিবেশী দেশ ইতিমধ্যেই এই রাস্তায় হেঁটেছে। ভারতীয় ফুটবলে জন্মসূত্রে কোথাও যোগাযোগ থাকা বা ভারতের নাগরিকত্ব নেওয়া ফুটবলার আসা অবশেষে শুরু হয়েছে রায়ান উইলিয়ামস কে দিয়ে এবং প্রথম ম্যাচেই বাজিমাত করলেন তিনি। তাঁর ও আকাশ মিশ্রর করা গোলে ভারত হংকংকে হারিয়ে দিল ২-১ গোলে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম পাঁচটি ম্যাচের দুটিতে ড্র করে এবং তিনটিতে হেরে ভারত ইতিপূর্বেই বিদায় নিয়েছিল। তবুও কিছুটা হলেও সম্মান রক্ষা। খেলার চার মিনিটেই গোল করে এগিয়ে দেন রায়ান উইলিয়ামস। অভিষেক লগ্নে এত দ্রুত গোল করার রেকর্ড নেই কোন ভারতীয়ের। প্রসঙ্গত, রায়ান অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন যাতে তিনি ভারতের জাতীয় দলের হয়ে খেলতে পারেন। তার মা একজন মুম্বাইয়ের অ্যাংলো-ইন্ডিয়ান, যার সূত্রে তিনি ভারতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন।।
রায়ান উইলিয়ামস ও ভারতীয় ফুটবলে একটি নতুন যুগের শুভসূচনা
Oplus_131072


More Stories
মোহনবাগানের ড্র, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়ছে ইস্টবেঙ্গলের
অষ্টম ম্যাচে প্রথম পয়েন্ট পেল মহামেডান
ফিফা বিশ্বকাপে নামী কোন কোন দেশ নেই, কারা নতুন?