Home » জমজমাট আইএসএল : মোহনবাগানের ড্র, বেঙ্গালুরুর জয়

জমজমাট আইএসএল : মোহনবাগানের ড্র, বেঙ্গালুরুর জয়

Oplus_131072

সময় কলকাতার ডেস্ক,  ৫ এপ্রিল : জমজমাট হয়ে উঠেছে আইএসএল। গোল পার্থক্যকে এগিয়ে থেকে মুম্বাই সিটি এফসি শীর্ষে থাকলেও এই মুহূর্তে চারটি দল পয়েন্টের নিরিখে শীর্ষে একই জায়গায় অবস্থান করছে। এদের ঠিক পেছনেই রয়েছে ইস্টবেঙ্গল। শনিবার জামশেদপুরের বিরুদ্ধে সংযোজিত সময়ে গোল খেয়ে দু পয়েন্ট মাঠেই রেখে এল মোহনবাগান। গোল করলেন বাঙালি ছেলে ঋত্বিক দাস। প্রথমার্ধে ১৫ মিনিটে দূরপাল্লার শটে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসো। এই ম্যাচে ড্র করে মোহনবাগানের পয়েন্ট দাঁড়ালো ১৪। মোহনবাগান সাতটি ম্যাচ খেলেছে। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া মুম্বাই সিটি এফসি গ্রুপ তালিকার শীর্ষে। ১৪ পয়েন্টেই অবস্থান করছে জামশেদপুর এবং বেঙ্গালুরু। বেঙ্গালুরু শনিবার সুনীল ছেত্রী ও ভুটিয়ার গোলে বুয়াকে ২-০ গোলে হারিয়ে দেয়।

About Post Author