সময় কলকাতা ডেস্ক, ১৪ জুলাই : চমক ইস্টবেঙ্গলের। লাল হলুদ জার্সিতে পল মোরেনো নয় জানাই ছিল, যার কথা শোনা যাচ্ছিল সেই জাভি সিন্টেস-ও নয়। কেভিন সিবেলের বদলে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলে স্পেনের লিগে সর্বোচ্চ স্তর- লা লিগা খেলা এবং স্পেনের জাতীয় দলে বিভিন্ন বয়স ভিত্তিক স্তরে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ইগনাসিও “নাচো” মোনসাল্ভে ভিসেন্তে বা নাচো মোনসাল্ভে (Ignacio “Nacho” Monsalve Vicente) হলেন একজন স্প্যানিশ পেশাদার ফুটবলার, যিনি মূলত সেন্টার ব্যাক (রক্ষণভাগ) পজিশনে খেলে থাকেন। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ক্লাবে ইস্টবেঙ্গল এফসি-র রক্ষণভাগ শক্তিশালী করতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলেই ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদেহী এই ফুটবলার ডিপ ডিফেন্স ও সাইড ব্যাক পজিশনে খেলতে পারেন।
তাঁর যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এবং ফুটবল ক্যারিয়ারের দিকে চোখ রাখা যাক :
ব্যক্তিগত পরিচিতি
নাম: ইগনাসিও মোনসাল্ভে ভিসেন্তে (Ignacio Monsalve Vicente)।
জন্ম তারিখ: ২৭ এপ্রিল, ১৯৯৪ (বর্তমান বয়স ৩২ বছর)।
জন্মস্থান: মাদ্রিদ, স্পেন।উচ্চতা: ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)।
খেলার পজিশন: সেন্টার ব্যাক (প্রয়োজনে রাইট ব্যাক হিসেবেও খেলতে পারেন)।
উভয় পায়েই সমান পারদর্শী (Both-footed)।

ক্লাব ক্যারিয়ারে নাচো মোনসাল্ভের ফুটবল ক্যারিয়ার বেশ বৈচিত্র্যময়।তিনি স্পেনের শীর্ষস্থানীয় ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন এবং ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলেছেন। ক্লাবে তাঁর পারফর্মেন্স ঠিক কেমন!
২০০৬–২০১৩অ্যাটলেটিকো মাদ্রিদ (যুব দল)স্পেন থেকে তাঁর উত্থান।
সিনিয়র স্তরে তিনি লা লিগার ম্যাচেও খেলেছেন যা তাঁর ক্যারিয়ারে মাইলফলক।
২০১৩–২০১৪অ্যাটলেটিকো মাদ্রিদ ‘সি’স্পেন ২২ ম্যাচে ২ টি গোল করেছেন
২০১৪–২০১৬অ্যাটলেটিকো মাদ্রিদ ‘বি’স্পেন
৪৯ ম্যাচে ৫ গোল করেন।
২০১৬ অ্যাটলেটিকো মাদ্রিদ (মূল দল)স্পেন লা লিগা ১ টি ম্যাচ খেলেছেন
(২০১৬–২০১৭দেপোর্তিভো লা করুনা ‘বি’স্পেন ৩৩ ম্যাচে ২ গোল করেন।
২০১৭–২০১৮ রায়ো ভায়েকানো স্পেন
২০১৭–২০১৮ রিক্রেয়াটিভো হুয়েলভা (লোন) স্পেন ১৭ ম্যাচে গোল করতে পারেন নি।
২০১৮–২০১৯এফসি টুয়েন্টে (FC Twente) নেদারল্যান্ডস ২৩ ম্যাচে ৩ গোল করেন।
২০১৯–২০২১এনএসি ব্রেডা (NAC Breda) নেদারল্যান্ডস ১০ ম্যাচে গোল পাননি
২০২১লেভস্কি সোফিয়া বুলগেরিয়া ১১ ম্যাচে ১ গোল করেন
২০২১–২০২৪ এলকেএস লডজ (ŁKS Łódź)পোল্যান্ড ৫৩ ম্যাচে ৪ গোল করেছেন।
২০২৪–২০২৫সিডি এলডেন্স স্পেন ২০ (০)
২০২৫–২০২৬হারকিউলিস সিএফ (Hércules) স্পেন ২২ ম্যাচে ১ গোল।
২০২৬–বর্তমান ইস্টবেঙ্গল এফসির সঙ্গে চুক্তিবদ্ধ


More Stories
কেভিন সিবেলের বদলে ইস্টবেঙ্গলে জাভি সিন্টেস?
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ