Home » ঘরে ফিরছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা তাপস মিত্র

ঘরে ফিরছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা তাপস মিত্র

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : অবশেষে মানভঞ্জন এবং ঘরওয়াপশি।  ঘরের ছেলে ঘরে ফিরছেন। দলে ফিরছেন বারাসাতের বিক্ষুব্ধ বিজেপি নেতা তাপস মিত্র। বারাসাতের বিজেপি প্রার্থী হিসেবে শঙ্কর চ্যাটার্জি মনোনয়নপত্র জমা করার পরে বিজেপির সদস্য পদে এবং সবরকম দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন তাপস মিত্র। সেই মর্মে দলের কেন্দ্র নেতৃত্বকে মেল ও চিঠিও পাঠিয়ে ছিলেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। অবশেষে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হওয়ার পরে বরফ গলেছে। দলে ফিরছেন তাপস মিত্র। তিনি জানিয়েছেন দল তাকে জানিয়েছে যে দলে ইস্তফা পত্র গৃহীত হয়নি। এরকম অবস্থায়, বারাসাত বিধানসভা কেন্দ্র ঘিরে বিজেপির জট কেটে যাচ্ছে এবং বিজেপির অন্তর্দ্বন্দ্ব  ঘিরে তৃণমূলের যে বাড়তি ফায়দা পাওয়ার কথা ছিল তা থাকবে না বলেই রাজনৈতিক মহলের ধারণা।।

About Post Author