Home » কেন গ্রেফতার গর্গ?

কেন গ্রেফতার গর্গ?

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১২ মে : গ্রেফতার হয়ে গেলেন বাংলা পক্ষের প্রধান মুখ গর্গ চট্টোপাধ্যায়।নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন পদ্ধতিগত ত্রুটির কথা তুলে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে ছিল। তাকে গ্রেফতার করা হলো। পুলিশ জানিয়েছে তার কাছে পাওয়া গিয়েছে কার্তুজও, অর্থাৎ তার বিরুদ্ধে অস্ত্র আইন ও প্রযোজ্য হচ্ছে। দেখে নেওয়া যাক ঠিক কি কি কারণে ও কেন গ্রেফতার গর্গ?

একনজরে গর্গর বিরুদ্ধে অভিযোগ :২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় এবং ফল প্রকাশের পর ইভিএম ও ভিভিপ্যাট (VVPAT) নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে।নির্বাচন কমিশনে তোপ নিয়েও নির্বাচন কমিশন রুষ্ট। নির্বাচন কমিশনের বিরুদ্ধে “গোপন পরিকল্পনা” এবং ভোট গণনায় কারচুপির ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ।উস্কানিমূলক মন্তব্যর অভিযোগও রয়েছে। নির্বাচনের পর রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে, এমন বিতর্কিত ও প্ররোচনামূলক মন্তব্য করা। এরসাথে যোগ হয়েছে অস্ত্র আইন।নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং মূলত সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন গর্গ চট্টোপাধ্যায়। বুধবার আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে।।

About Post Author