দীপ সেন, সময় কলকাতা, ২৪ মে : একের পর এক তৃণমূলের নেতা-নেত্রী গ্রেফতার হয়ে চলেছেন দুর্নীতি অথবা সন্ত্রাসের অভিযোগে। এবার পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে নিউ টাউন থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূলের শীর্ষস্থানীয় এক নেত্রী। প্রধানত তোলাবাজির অভিযোগে গ্রেফতার হন তিনি । সূত্রের খবর, মহিলা পঞ্চায়েত প্রধান রীতা গায়েনকে অর্থনৈতিক জালিয়াতির অভিযোগে পাকড়াও করা হয়েছিল । এই সূত্রকে মান্যতা দিয়ে নিউ টাউন থানার পুলিশ জানিয়েছে,পুরনো একটি তোলাবাজির মামলায় জ্যাংড়া হাতিয়াড়া২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন কে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। অভিযোগ এলাকার বিভিন্ন বহুতল নির্মাণের ক্ষেত্রে এই রীতা গায়েন নিয়ম ভেঙে অনুমতি দিতেন এবং তার বদলে মোটা অংকের টাকা নিতেন। রবিবার রীতা গায়েন কে নিয়ে আসা হয় বারাসাত জেলা আদালতে। আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিযুক্ত নেত্রী জানান কি জন্য তাকে গ্রেফতার করা হয়েছে তার বিন্দুবিসর্গ তাঁর জানা নেই।।
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
Oplus_131072


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
চন্দ্রনাথ খুনে “প্রধান অভিযুক্ত” ছাড়া পেয়ে দিল সিবিআইকে ধন্যবাদ
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!