সময় কলকাতা ডেস্ক, ২৮ মে : তৃণমূলে হিড়িক পড়েছে পদত্যাগের। এবার শান্তনু সেন। পাহাড় প্রমাণ দুর্নীতি মানতে পারছি না জানিয়ে এবার জাতীয় মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ালেন শান্তনু সেন। তিনি তার পদত্যাগ পত্র তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, দলের পাহাড় প্রমাণ দুর্নীতির আর তিনি মানতে পারছেন না। রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন জানিয়েছেন,রাজনীতিটা শেষ পর্যন্ত মানুষের জন্য। সেই বাংলার মানুষ ২০২৬ সালের ৪ মে বিপুল জনাদেশে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজি কর-কাণ্ড-সহ বিভিন্ন পাহাড়প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তাঁরা রায় দিয়েছেন, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। এরপরে আমার মন আর কোনও ভাবে সম্মতি দেয় না যে এই দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে।।
আরেকটি পদত্যাগ, এবার শান্তনু সেন
Oplus_131072


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি