সময় কলকাতা ডেস্ক, ৮ জুন : বেশ কিছুদিন ধরেই সরব ছিলেন তৃণমূলের বিরুদ্ধে । এবার পদত্যাগ ও ইস্তফার রাস্তায় হাঁটলেন তিনি।তৃণমূলের বর্ষীয়ান রাজনীতিবিদ সুখেন্দু শেখর রায় ইস্তফা দিলেন সাংসদ পদ থেকে। পদত্যাগও করলেন তৃণমূলের দলীয় সদস্যপদ থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখেন্দু শেখর রায় বলেন, “তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছি। দল থেকেও পদত্যাগ করেছি।” উল্লেখ্য, সাংসদ পদে তার মেয়াদকাল আরো তিন বছর বাকি ছিল। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে সরব থেকেছেন তিনি।পদত্যাগ ও ইস্তফা দিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বিরুদ্ধে – যে দলের হয়ে তিনি ১৫ বছর সাংসদ থেকেছেন। বিস্ফোরক সুখেন্দু শেখর কী বলেছেন ?
আরজিকর কাণ্ড নিয়ে তিনি আরো একবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের প্রাক্তন শাসক দলের বিরুদ্ধে। পাশাপাশি তৃণমূলের গ্রহণযোগ্যতা এবং বর্তমান গঠনতান্ত্রিক কাঠামো নিয়েও বিস্ফোরক সুখেন্দু শেখর। সুখেন্দু শেখর বলেছেন,”মানুষ একটা দলের উপর অনাস্থা দেখিয়েছেন। মানুষের সঙ্গে এই দলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।” তিনি আরও বলেন, “সিপিএম-কে সরিয়ে ক্ষমতায় আসাই এই দলের অন্যতম কর্মসূচি ছিল। কিন্তু যত দিন গিয়েছে, দেখা গিয়েছে দলের দুর্নীতি প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে।” প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করে সুখেন্দু শেখর রায় বলেন, “যখনই প্রশাসক মানুষের ভাষা বুঝতে অক্ষম হয়, তখনই তার পতন অনিবার্য।” এদিন তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, “তৃণমূলের সব জাতীয় নেতাদের সম্পত্তি খতিয়ে দেখা উচিত। সবকিছুর অডিট হওয়া দরকার।”
আরও পড়ুন : ধৃত ৭, বিজেপি জেলা সভাপতিকে মেরেছিল কারা?


More Stories
দিল্লি গেলেন অভিষেক
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার