Home » নারদা কাণ্ডে “৫ লাখ টাকা ঘুষ “-এর উল্লেখ সুখেন্দু শেখরের সাংসদকে আক্রমণে

নারদা কাণ্ডে “৫ লাখ টাকা ঘুষ “-এর উল্লেখ সুখেন্দু শেখরের সাংসদকে আক্রমণে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : ক্রমশই বেলাগাম পদত্যাগী প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার বঙ্গে ভোটের বিপর্যয় কাণ্ডের কারণ খুঁজতে গিয়ে অভয় কাণ্ডের পাশাপাশি তিনি টেনে আনলেন নারদা কাণ্ডকে।  মমতা -অভিষেক-কুণালকে আক্রমণ করার পাশাপাশি তাঁর রাশছাড়া আক্রমণ সৌগত রায়কে। নাম না করেও স্পুষ্পষ্টভাবে লম্পট সাংসদ বলে ভুষিত করলেন সৌগতকে, দমদমের সাংসদকে আক্রমণ করতে গিয়েই টানলেন নারদায় ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার কথা। প্রশ্ন উঠছে, সৌগত রায়কে আক্রমণ করতে গিয়ে নারদা কাণ্ডের উল্লেখ করে পরোক্ষে নারদা কাণ্ডে অন্য অভিযুক্তদের আক্রমণ করার ভিত্তিপ্রস্তর কি স্থাপন করছেন বর্ষীয়ান পদত্যাগী সাংসদ সুখেন্দু শেখর !

ঠিক কি লিখেছেন সুখেন্দু শেখর? “অভয়ার মা-বাবা মেয়ের মরা মুখ দেখার জন‍্য ঘন্টার পর ঘন্টা পদাধিকারীদের বিনীত আবেদন জানাচ্ছেন, ততক্ষণ হাসপাতালের প্রিন্সিপালের চেয়ারে বসে ফিশ ফ্রাই খাচ্ছে এক লম্পট সাংসদ, পারিষদদের সাথে। যে সাংসদ স্বল্ল্পকাল আগে মুম্বাইয়ের এক বিগতযৌবনা অভিনেত্রীর সঙ্গে ধুতি-পান্জাবী পড়ে প্রকাশ্যে নৃত‍্য করেছে দমদমের এক সাংস্কৃতিক (?) মন্চে। যে সাংসদ নির্দ্বিধায় নারদা কাণ্ডে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে বিগলিত কণ্ঠে বলেছিল- so much of money?”

এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অভিষেককেও আক্রমণ করতে ছাড়েননি সুখেন্দু শেখর। ভোটে তৃণমূলের বিপর্যয়ের কারণ খুঁজতে থাকা সুখেন্দু শেখর অভয়া কাণ্ডের উল্লেখ করতে গিয়ে নারদা কাণ্ড টেনে আনেন । কুণাল ঘোষকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় কে ডাকাতরাণী, অভিষেককে অরন্যদেব বলার পাশাপাশি সৌগতকে বেলাগাম আক্রমণ করেন সুখেন্দু শেখর। তবে তাঁর নারদা কাণ্ডের উল্লেখ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এবার কি তাহলে বন্দুকের নল অন্যদিকেও ঘোরাতে পারেন সুখেন্দুশেখর?

 

About Post Author